তিন বাড়িসহ ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ মমতাজের বিরুদ্ধে
সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমি এবং তিনটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রয়েছে- ঢাকার মহাখালীর পাঁচতলা একটি বাড়ি, মানিকগঞ্জে একটি দোতলা ও চারতলা ভবন।দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে ২ হাজার ৫০০ বর্গফুট জমির ওপর নির্মিত পাঁচতলা আবাসিক ভবন,আরো পড়ুন , মোবাইল ফোন আমদানিতে এলো বড় সুখবরমানিকগঞ্জে দোতলা একটি বাড়ি এবং মানিকগঞ্জ সদরে ২ হাজার ১০৯ বর্গফুট আয়তনের চারতলা একটি ভবন।এসব সম্পত্তি জব্দ চেয়ে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলমান থাকায় ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা একান্ত প্রয়োজন।