দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

তিন বাড়িসহ ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ মমতাজের বিরুদ্ধে

সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগম

সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমি এবং তিনটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রয়েছে- ঢাকার মহাখালীর পাঁচতলা একটি বাড়ি, মানিকগঞ্জে একটি দোতলা ও চারতলা ভবন।দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে ২ হাজার ৫০০ বর্গফুট জমির ওপর নির্মিত পাঁচতলা আবাসিক ভবন,

আরো পড়ুন , মোবাইল ফোন আমদানিতে এলো বড় সুখবর

মানিকগঞ্জে দোতলা একটি বাড়ি এবং মানিকগঞ্জ সদরে ২ হাজার ১০৯ বর্গফুট আয়তনের চারতলা একটি ভবন।এসব সম্পত্তি জব্দ চেয়ে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলমান থাকায় ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা একান্ত প্রয়োজন।

বিষয় : আদেশ মমতাজ জমি জব্দ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তিন বাড়িসহ ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ মমতাজের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমি এবং তিনটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রয়েছে- ঢাকার মহাখালীর পাঁচতলা একটি বাড়ি, মানিকগঞ্জে একটি দোতলা ও চারতলা ভবন।দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে ২ হাজার ৫০০ বর্গফুট জমির ওপর নির্মিত পাঁচতলা আবাসিক ভবন,

আরো পড়ুন , মোবাইল ফোন আমদানিতে এলো বড় সুখবর

মানিকগঞ্জে দোতলা একটি বাড়ি এবং মানিকগঞ্জ সদরে ২ হাজার ১০৯ বর্গফুট আয়তনের চারতলা একটি ভবন।এসব সম্পত্তি জব্দ চেয়ে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলমান থাকায় ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা একান্ত প্রয়োজন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত