ঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযান চলাকালে বাধা প্রদান ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেলের আঘাতে এক লোবেট চালক মাথা ফেটে রক্তাক্ত ও গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকার স্নোটেক্স সংলগ্ন স্থানে এবং আমিন মডেল টাউন কাঁচাবাজার রোডে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি। এ সময় সড়ক ও জনপথ বিভাগ মানিকগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের লক্ষ্যে সাত দিন আগেই সংশ্লিষ্ট দোকান মালিক সমিতিকে সওজ-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক নোটিশ প্রদান করা হয়েছিল। নোটিশের নির্ধারিত সময় পার হওয়ার পর আজ দুপুরে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
আরও পড়ুন, মাদারীপুরে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক ৩
অভিযান চলাকালে সড়কের জায়গায় থাকা বেশ কিছু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। তবে একপর্যায়ে স্থানীয় দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীদের একটি অংশ উচ্ছেদ কার্যক্রমে বাধা সৃষ্টি করে। উত্তেজিত জনতার মধ্য থেকে অভিযান পরিচালনাকারী ভেকু গাড়ির চালককে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে একটি ইট সরাসরি চালকের মাথায় লাগলে তিনি রক্তাক্ত জখম হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উচ্ছেদ কাজ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।প্রশাসনের কড়া হুঁশিয়ারিঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি গণমাধ্যমকে বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং কর্তব্যরত চালকের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও আইনত দণ্ডনীয় অপরাধ। এই হামলার সঙ্গে জড়িতদের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে শনাক্ত করার কাজ চলছে। আইন শৃঙ্খলতা ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
বিষয় : উচ্ছেদ রক্তাক্ত ও আহত বাধা প্রদান

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন