সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এক সময় ভারতে টানা ১৪ ঘণ্টা কাজ করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে বলিউড থেকে হলিউড—সবখানেই সফলতার ছাপ রেখেছেন তিনি। তবে এত ব্যস্ততার মধ্যেও একটি বিষয় আজও বদলায়নি—সকালে ঘুম থেকে উঠতে একেবারেই পছন্দ করেন না এই অভিনেত্রী।সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকা চোপড়া মজার ছলে বলেন, ‘আমি সকালে তখনই উঠতে পারি, যদি সেটার জন্য আমি পয়সা পাই।’অর্থাৎ কাজের প্রয়োজন না হলে বেলা করে ঘুম থেকে উঠতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন ‘দেশি গার্ল’খ্যাত এ তারকা।
আরও পড়ুন, বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত অধরা
তবে সকালে ওঠা নিয়ে অনীহা থাকলেও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে বেশ মনোযোগী তিনি। সম্প্রতি ভারত সফরে এসে নতুন একটি অভ্যাস গড়ে তুলেছেন প্রিয়াংকা।আগে সকালে ঘুম থেকে উঠেই কফি পান করতেন তিনি। এখন দিনের শুরুতে তামার পাত্রে রাখা পানি পান করেন। তার দাবি, এ অভ্যাস শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে।এদিকে প্রায় এক দশক পর আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াংকা। পরিচালক এসএস রাজামৌলীর নতুন সিনেমা ‘বারানসি’র মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে তাকে। সিনেমাটির শুটিং এখনও চলমান রয়েছে এবং ২০২৭ সালে এটি মুক্তির কথা রয়েছে।
বিষয় : ব্যস্ততা ক্যারিয়ারে বিশ্বসুন্দরী

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন