ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্বের মতো শোবিজ অঙ্গনেও বইছে উন্মাদনার হাওয়া। সেই উন্মাদনায় গা ভাসিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অধরা খানও। বরাবরের মতো এবারও তিনি ব্রাজিলের সমর্থনে সরব।বিশ্বকাপ এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে ঘিরে নানা পোস্টে সরব হয়ে ওঠেন অধরা। নিজেকে ব্রাজিল দলের ‘ডাই হার্ড ফ্যান’ হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপে আমি সব সময়ই ব্রাজিলের বড় ভক্ত। তাদের ছন্দময় ফুটবল কার না ভালো লাগে! এবারও প্রিয় দলটির জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।’ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট এই নায়িকা। তিনি বলেন, ‘ব্রাজিল সবশেষ ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছে। দলটি যদি নিজেদের সেরাটা খেলতে পারে, তাহলে আমার বিশ্বাস এবারও বিশ্বকাপ জয়ের দৌড়ে তারা এগিয়ে থাকবে।’
আরও পড়ুন, ববির প্রতিবাদ
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের প্রসঙ্গ টেনে অধরা বলেন, ‘নেইমার এখনো মাঠে নামেনি। পরের ম্যাচে তাকে দেখা যাবে বলে আশা করছি। সে দলে ফিরলে খেলার উত্তেজনা আরও বেড়ে যাবে।’বর্তমানে কানাডায় অবস্থান করলেও প্রিয় দলের খেলা একটিও মিস করছেন না বলে জানান এই চিত্রনায়িকা। তিনি বলেন, ‘আমি এখন কানাডায় আছি। সেখান থেকেই খেলা দেখার চেষ্টা করছি। বিশেষ করে ব্রাজিলের ম্যাচ তো কোনোভাবেই মিস করছি না। আয়োজন করেই খেলা দেখি। খেলার সঙ্গে থাকে বিশেষ খাবারের ব্যবস্থাও। আসলে খেলা আর খাওয়া—দুটো মিলেই বিশ্বকাপের আনন্দ পূর্ণতা পায়।’সবমিলিয়ে এবারের বিশ্বকাপ দারুণ উপভোগ করছেন বলে জানান অধরা খান।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন