দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী দল হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে।প্রথম কাউন্সিলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তখন কারাগারে বন্দি থাকায় তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে সর্বসম্মতিক্রমে দলের যুগ্ম সম্পাদক করা হয়।পরবর্তীতে ১৯৫৩ সালের ময়মনসিংহের দ্বিতীয় কাউন্সিলে মওলানা ভাসানী সভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে’ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১৯৫৫ সালের তৃতীয় কাউন্সিলে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর এটি বাংলাদেশ আওয়ামী লীগ নামে পরিচিত হয়।১৯৬৬ সালে ঐতিহাসিক ছয় দফা ঘোষণার প্রাক্কালে শেখ মুজিবুর রহমান দলের সভাপতি নির্বাচিত হন।পরবর্তীতে ১৯৮১ সালের কাউন্সিলে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং পরবর্তী সময়ে দীর্ঘ সময় ধরে তিনি দলের নেতৃত্বে রয়েছেন।দলটির দীর্ঘ এই পথচলায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বহু অধ্যায় যুক্ত রয়েছে।

বিষয় : আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী তৎকালীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী দল হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে।প্রথম কাউন্সিলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তখন কারাগারে বন্দি থাকায় তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে সর্বসম্মতিক্রমে দলের যুগ্ম সম্পাদক করা হয়।পরবর্তীতে ১৯৫৩ সালের ময়মনসিংহের দ্বিতীয় কাউন্সিলে মওলানা ভাসানী সভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে’ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১৯৫৫ সালের তৃতীয় কাউন্সিলে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর এটি বাংলাদেশ আওয়ামী লীগ নামে পরিচিত হয়।১৯৬৬ সালে ঐতিহাসিক ছয় দফা ঘোষণার প্রাক্কালে শেখ মুজিবুর রহমান দলের সভাপতি নির্বাচিত হন।পরবর্তীতে ১৯৮১ সালের কাউন্সিলে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং পরবর্তী সময়ে দীর্ঘ সময় ধরে তিনি দলের নেতৃত্বে রয়েছেন।দলটির দীর্ঘ এই পথচলায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বহু অধ্যায় যুক্ত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত