দৈনিক সংবাদ দিগন্ত

সাভারে বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু

সাভারে বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু
বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু

‎ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজারপাড়া এলাকায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। ‎রোববার (২১ জুন) বিকেল প্রায় সাড়ে ৫টার সময় এ ঘটনা ঘটে।‎নিহতরা হলেন সাভারের বলিয়ারপুর পাচানিপাড়া এলাকার বুদ্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৪৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার গিরাই গ্রামের আব্বাস আলীর ছেলে দুলাল (৬০) এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের আদু প্রামাণিকের ছেলে হক আলী (৬২)। দুলাল ও হক আলী সাভারের হেমায়েতপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরও  পড়ুন, রাজধানীতে কঠোর নিরাপত্তা, ২৩ জুন ঘিরে ডিএমপির বিশেষ প্রস্তুতি

‎স্থানীয়দের ভাষ্য, কোন্ডা বাজারপাড়া এলাকায় একটি লাল শাকের ক্ষেতে চাষাবাদের কাজ করছিলেন দ্বীন ইসলাম। শাক তোলার জন্য তিনি হেমায়েতপুর থেকে চারজন কৃষিশ্রমিক নিয়ে আসেন। বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস দেখা দিলে শ্রমিকদের মধ্যে দুজন কাজ ছেড়ে চলে যান। তবে দ্বীন ইসলামসহ তিনজন মাঠে কাজ চালিয়ে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবানীপুর পুলিশ ফারির ইনচার্জ এস আই ইমরান হোসেন জানান, বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিষয় : মৃত্যু বজ্রপাত কৃষিশ্রমিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাভারে বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

‎ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজারপাড়া এলাকায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। ‎রোববার (২১ জুন) বিকেল প্রায় সাড়ে ৫টার সময় এ ঘটনা ঘটে।‎নিহতরা হলেন সাভারের বলিয়ারপুর পাচানিপাড়া এলাকার বুদ্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৪৫), রংপুরের মিঠাপুকুর উপজেলার গিরাই গ্রামের আব্বাস আলীর ছেলে দুলাল (৬০) এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের আদু প্রামাণিকের ছেলে হক আলী (৬২)। দুলাল ও হক আলী সাভারের হেমায়েতপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরও  পড়ুন, রাজধানীতে কঠোর নিরাপত্তা, ২৩ জুন ঘিরে ডিএমপির বিশেষ প্রস্তুতি

‎স্থানীয়দের ভাষ্য, কোন্ডা বাজারপাড়া এলাকায় একটি লাল শাকের ক্ষেতে চাষাবাদের কাজ করছিলেন দ্বীন ইসলাম। শাক তোলার জন্য তিনি হেমায়েতপুর থেকে চারজন কৃষিশ্রমিক নিয়ে আসেন। বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস দেখা দিলে শ্রমিকদের মধ্যে দুজন কাজ ছেড়ে চলে যান। তবে দ্বীন ইসলামসহ তিনজন মাঠে কাজ চালিয়ে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।‎ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবানীপুর পুলিশ ফারির ইনচার্জ এস আই ইমরান হোসেন জানান, বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত