দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২২ জুন ২০২৬

রাজধানীতে কঠোর নিরাপত্তা, ২৩ জুন ঘিরে ডিএমপির বিশেষ প্রস্তুতি

রাজধানীতে কঠোর নিরাপত্তা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৩ জুনকে কেন্দ্র করে ঢাকাজুড়ে মোতায়েন থাকবে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য।রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।তিনি বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নগরের ২০০টিরও বেশি স্থানে চেকপোস্ট ও বিশেষ পিকেট বসানো হবে।

আরও  পড়ুন, মোহাম্মদপুরে মিছিলের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

এছাড়া রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে বলে জানান তিনি।নিরাপত্তা ব্যবস্থায় ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ ও আইএডির গোয়েন্দা টিম সক্রিয় থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ১৫টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।ডিএমপি জানিয়েছে, চারটি কন্ট্রোলরুমে রিজার্ভ ফোর্স রাখা হবে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থেকে পুরো নিরাপত্তা কার্যক্রম তদারকি করবেন।

বিষয় : প্রস্তুতি মেট্রোপলিটন পুলিশ- কঠোর নিরাপত্তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রাজধানীতে কঠোর নিরাপত্তা, ২৩ জুন ঘিরে ডিএমপির বিশেষ প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৩ জুনকে কেন্দ্র করে ঢাকাজুড়ে মোতায়েন থাকবে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য।রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।তিনি বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নগরের ২০০টিরও বেশি স্থানে চেকপোস্ট ও বিশেষ পিকেট বসানো হবে।

আরও  পড়ুন, মোহাম্মদপুরে মিছিলের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

এছাড়া রাজধানীর প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে বলে জানান তিনি।নিরাপত্তা ব্যবস্থায় ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ ও আইএডির গোয়েন্দা টিম সক্রিয় থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ১৫টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।ডিএমপি জানিয়েছে, চারটি কন্ট্রোলরুমে রিজার্ভ ফোর্স রাখা হবে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থেকে পুরো নিরাপত্তা কার্যক্রম তদারকি করবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x