রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মিছিল ও বিক্ষোভের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।রোববার সকালে কলেজ গেট এলাকায় মিছিল বের করার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়।আটক ব্যক্তিরা হলেন— সজীব সরদার, নাজির হোসেন, কবির, কালাম ফরাজি,
আরও পড়ুন, রাতের দুর্ঘটনায় রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত
আলী রাজ হোসাইন, কবির হোসেন, স্বপন, সিরাজ, হেলাল হোসেন ও আসাদ উদ্দিন।ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন নিলয় বলেন, ভোর থেকেই আসাদগেট ও কলেজ গেট এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাহারা দিচ্ছিলেন। আগে থেকেই সিদ্ধান্ত ছিল, কেউ মিছিলের চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হবে।এদিকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
বিষয় : আওয়ামী লীগ ছাত্রদল নেতাকর্মী আটক

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন