কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।আরও পড়ুন , সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগে মুখ খুললেন সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি পেশায় একজন কৃষক।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার নিজের জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল। জমিতে ধান রোপন করার সময় বিকেল সাড়ে ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবদুল হামিদ টিটু তথ্যটি নিশ্চিত করেছেন।