দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুইজন নিহত, আহত দুই

পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুইজন নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কুশারিগঞ্জ বলগা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন শান্তি রায় এবং সহিচন্দ্র। আহত হয়েছেন সালন চন্দ্র ও টেপরা চন্দ্র, যাদের অবস্থাকে গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা।পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনাস্থলের একটি চায়ের দোকানে কয়েকজন চা পান করছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে দোকানি শান্তি রায় এবং খরিদ্দার সহিচন্দ্র ঘটনাস্থলেই মারা যান।

আরও  পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ ৮ জন গ্রেপ্তার

আহতদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন প্রামানিক জানান, ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি এড়াতে খোলা জায়গা ও অস্থায়ী স্থাপনায় অবস্থান না করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বিষয় : শিক্ষার্থী নিহত বজ্রপাত নারীসহ দুইজন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুইজন নিহত, আহত দুই

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কুশারিগঞ্জ বলগা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন শান্তি রায় এবং সহিচন্দ্র। আহত হয়েছেন সালন চন্দ্র ও টেপরা চন্দ্র, যাদের অবস্থাকে গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা।পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনাস্থলের একটি চায়ের দোকানে কয়েকজন চা পান করছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে দোকানি শান্তি রায় এবং খরিদ্দার সহিচন্দ্র ঘটনাস্থলেই মারা যান।

আরও  পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ ৮ জন গ্রেপ্তার

আহতদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন প্রামানিক জানান, ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি এড়াতে খোলা জায়গা ও অস্থায়ী স্থাপনায় অবস্থান না করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত