দৈনিক সংবাদ দিগন্ত

নতুন রূপে বুবলী

নতুন রূপে বুবলী
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী

এ মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। বাংলাদেশেও চলছে নিজ দলের সমর্থনে উন্মাদনা। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নতুন লুক নিয়ে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী।শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, বেগুনি রঙের লেহেঙ্গা পরে বিয়ের সাজে রয়েছেন এই অভিনেত্রী।তবে জানা গেছে, এটি তার বাস্তব বিয়ের সাজ নয়। একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন শুটের অংশ হিসেবেই এই লুক ধারণ করেছেন তিনি। ভারী নকশার লেহেঙ্গার সঙ্গে সাদা গহনা ও কপালে কালো পাথরের টিকলিতে নজর কাড়েন বুবলী।

আরও  পড়ুন , আশাবাদী প্রিয়াঙ্কা

ছবি পোস্টের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় প্রশংসার ঝড়। অনেকেই তার লুকের প্রশংসা করলেও কেউ কেউ ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তুলেছেন।এর আগেও সিনেমা ও বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। সর্বশেষ তাকে দেখা গেছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পিনিক’-এ।সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।”নবজাতক কন্যা ও ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি আলোচনায় থাকলেও এ বিষয়ে এখনো নীরব রয়েছেন অভিনেত্রী।

বিষয় : বিজ্ঞাপন নতুন লুক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২১ জুন ২০২৬

নতুন রূপে বুবলী

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

এ মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। বাংলাদেশেও চলছে নিজ দলের সমর্থনে উন্মাদনা। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নতুন লুক নিয়ে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী।শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, বেগুনি রঙের লেহেঙ্গা পরে বিয়ের সাজে রয়েছেন এই অভিনেত্রী।তবে জানা গেছে, এটি তার বাস্তব বিয়ের সাজ নয়। একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন শুটের অংশ হিসেবেই এই লুক ধারণ করেছেন তিনি। ভারী নকশার লেহেঙ্গার সঙ্গে সাদা গহনা ও কপালে কালো পাথরের টিকলিতে নজর কাড়েন বুবলী।

আরও  পড়ুন , আশাবাদী প্রিয়াঙ্কা

ছবি পোস্টের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় প্রশংসার ঝড়। অনেকেই তার লুকের প্রশংসা করলেও কেউ কেউ ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তুলেছেন।এর আগেও সিনেমা ও বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। সর্বশেষ তাকে দেখা গেছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পিনিক’-এ।সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।”নবজাতক কন্যা ও ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি আলোচনায় থাকলেও এ বিষয়ে এখনো নীরব রয়েছেন অভিনেত্রী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত