প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রথম দেশ হিসেবে তিনি মালয়েশিয়া সফর করবেন।রোববার (২১ জুন) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীনে যাবেন।চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৫ জুন তিনি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি,
আরও পড়ুন, মানবতার ডানায় স্ট্রোকে আক্রান্ত বম নারীকে হেলিকপ্টারে উদ্ধার সেনাবাহিনীর
একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এছাড়া বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।তিনি আরও জানান, সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফরসঙ্গী প্রতিনিধি দল ২৭ থেকে ২৮ জনের মধ্যে সীমিত রাখা হয়েছে।এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।মালয়েশিয়া সফরে শ্রমবাজার, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ সহযোগিতা অগ্রাধিকার পাবে বলে জানা গেছে।প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে।
বিষয় : দায়িত্ব মালয়েশিয়া বিদেশ সফরে

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন