দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

মানবতার ডানায় স্ট্রোকে আক্রান্ত বম নারীকে হেলিকপ্টারে উদ্ধার সেনাবাহিনীর

বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম পার্বত্য এলাকা থেকে গুরুতর অসুস্থ এক বম নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, রামকিল বম নামের ৭৪ বছর বয়সী ওই নারী শুক্রবার হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। দুর্গম পাহাড়ি এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।

আরও পড়ুন, একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর শেষ বিদায়

এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে বিকেলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্গম এলাকা থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যায়।বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে।

বিষয় : সেনাবাহিনী স্ট্রোকে আক্রান্ত হেলিকপ্টারযোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২১ জুন ২০২৬

মানবতার ডানায় স্ট্রোকে আক্রান্ত বম নারীকে হেলিকপ্টারে উদ্ধার সেনাবাহিনীর

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম পার্বত্য এলাকা থেকে গুরুতর অসুস্থ এক বম নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে তিনি চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, রামকিল বম নামের ৭৪ বছর বয়সী ওই নারী শুক্রবার হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। দুর্গম পাহাড়ি এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।

আরও পড়ুন, একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর শেষ বিদায়

এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে বিকেলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্গম এলাকা থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যায়।বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত