জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় নেশাজাতীয় আমদানি নিষিদ্ধ ২০ বোতল ইস্কফ সিরাপসহ শাওন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।শনিবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের মোড়েরহাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওন উপজেলার রামভদ্রপুর গ্রামের আবু রায়হানের ছেলে।থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের নির্দেশনায় চলমান মাদকবিরোধী ।
আরও পড়ুন, মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা
অভিযানের অংশ হিসেবে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হানের নেতৃত্বে মোড়েরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় শাওনের কাছ থেকে ২০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
বিষয় : গ্রেফতার মাদক কারবারি গ্রেফতার

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন