দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ২১ জুন ২০২৬

কালুখালীতে জামায়াত নেতা আসাদুল হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

জামায়াত নেতা আসাদুল হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ীর কালুখালী উপজেলার জামায়াত নেতা আসাদুল ইসলাম হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত মূল খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ী শহরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী ও বিক্ষুব্ধ এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ জুন কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুলমাল সম্পাদক আসাদুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহে আগুন দিয়ে আলামত নষ্ট করার চেষ্টা চালানো হয়, যা অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী ঘটনা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও অন্যান্য জড়িতদের এখনও আইনের আওতায় আনা হয়নি বলে অভিযোগ করেন তারা।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম।

আরও  পড়ুন, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে সোনারগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ

 বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির হাশমত আলী হাওলাদার।এছাড়া বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা আমির অধ্যাপক হেলাল উদ্দিন, কালুখালী উপজেলা আমির মাওলানা আব্দুর রব, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল গফুর, মদাপুর ইউনিয়ন আমির ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা নিয়ামুল ইসলামসহ স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, “আসাদুল ইসলাম একজন ভদ্র, নিরীহ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত মানুষ ছিলেন। তাকে যেভাবে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও মর্মান্তিক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”তিনি আরও বলেন, “অপরাধীদের দ্রুত গ্রেফতার করা না হলে রাজবাড়ীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ও নিহতের স্বজনরা আসাদুল হত্যার মূল পরিকল্পনাকারী ও জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিষয় : মানববন্ধন জামায়াত নেতা দৃষ্টান্তমূলক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২১ জুন ২০২৬

কালুখালীতে জামায়াত নেতা আসাদুল হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

রাজবাড়ীর কালুখালী উপজেলার জামায়াত নেতা আসাদুল ইসলাম হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত মূল খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ী শহরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী ও বিক্ষুব্ধ এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ জুন কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুলমাল সম্পাদক আসাদুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর তার মরদেহে আগুন দিয়ে আলামত নষ্ট করার চেষ্টা চালানো হয়, যা অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী ঘটনা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও অন্যান্য জড়িতদের এখনও আইনের আওতায় আনা হয়নি বলে অভিযোগ করেন তারা।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম।

আরও  পড়ুন, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে সোনারগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ

 বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির হাশমত আলী হাওলাদার।এছাড়া বক্তব্য দেন রাজবাড়ী সদর উপজেলা আমির অধ্যাপক হেলাল উদ্দিন, কালুখালী উপজেলা আমির মাওলানা আব্দুর রব, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল গফুর, মদাপুর ইউনিয়ন আমির ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা নিয়ামুল ইসলামসহ স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, “আসাদুল ইসলাম একজন ভদ্র, নিরীহ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত মানুষ ছিলেন। তাকে যেভাবে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও মর্মান্তিক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”তিনি আরও বলেন, “অপরাধীদের দ্রুত গ্রেফতার করা না হলে রাজবাড়ীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ও নিহতের স্বজনরা আসাদুল হত্যার মূল পরিকল্পনাকারী ও জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত