টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি এলাকায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
আরও পড়ুন, কসবায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
স্থানীয় সূত্র জানায়, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গভীর গর্তে পড়ে গেলে সেটি উদ্ধারের চেষ্টা করতে যান কয়েকজন স্থানীয় বাসিন্দা। কিন্তু উদ্ধার কাজ চলাকালে তারা গর্তের ভেতরে দুর্ঘটনার শিকার হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
বিষয় : উদ্ধার পরিত্যক্ত ছাগল উদ্ধার

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি এলাকায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
আরও পড়ুন, কসবায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
স্থানীয় সূত্র জানায়, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গভীর গর্তে পড়ে গেলে সেটি উদ্ধারের চেষ্টা করতে যান কয়েকজন স্থানীয় বাসিন্দা। কিন্তু উদ্ধার কাজ চলাকালে তারা গর্তের ভেতরে দুর্ঘটনার শিকার হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন