দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই: খোকন

ধারা বাজারের ধান মহলে মহাসড়ক জিম্মি, সাপ্তাহিক হাটে তীব্র যানজটে নাকাল জনজীবন

গাজীপুরের ৩৫ কেজির ‘মহাকাঁঠাল’ নজর কাড়ল ফল মেলায়, রপ্তানির সম্ভাবনায় নতুন আশার আলো

আখাউড়ায় ব্রাজিলের পতাকার রঙে সাজানো বাড়ি, বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা

নামাজরত অবস্থায় মৃত্যু : রুকুতে গিয়ে লুটিয়ে পড়লেন মুসল্লি

বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, মেহেরপুর সীমান্তে উত্তেজনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা: শ্যামলী পরিবহনের সুপারভাইজার নিহত

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, দুদকের তদন্ত শুরু

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, দুদকের তদন্ত শুরু

আখাউড়ায় ব্রাজিলের পতাকার রঙে সাজানো বাড়ি, বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা

আখাউড়ায় ব্রাজিলের পতাকার রঙে সাজানো বাড়ি, বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা
ব্রাজিলের পতাকার রঙে সাজানো বাড়ি, বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা এখন সারা দেশে। আর সেই উন্মাদনাকে ভিন্ন মাত্রা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর গ্রামের এক ফুটবলপ্রেমী। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজের পুরো বাড়িকেই সাজিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে। বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ যেন ছোট্ট এক টুকরো ব্রাজিল, তবে সেটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর গ্রামে। ফুটবলপ্রেমী ও ব্রাজিল দলের নিবেদিত সমর্থক রুবেল সরদার নিজের বাড়ি, সীমানা প্রাচীর ও দেয়ালজুড়ে ফুটিয়ে তুলেছেন ব্রাজিলের পতাকার রঙ।শুধু পতাকার রঙেই নয়, বাড়ির বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড়দের ছবিও। একই সঙ্গে ভবনের একটি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা, যা ফুটবলপ্রেমের পাশাপাশি দেশপ্রেমেরও অনন্য নিদর্শন হয়ে উঠেছে।বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে প্রায় ১৬ দিন ধরে চলছে এই কাজ। ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা। ব্যতিক্রমী এই বাড়িটি দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন। 

আরও  পড়ুন , নামাজরত অবস্থায় মৃত্যু : রুকুতে গিয়ে লুটিয়ে পড়লেন মুসল্লি

স্থানীয়দের মতে, পুরো উপজেলায় এমন নান্দনিক ও ব্যতিক্রমধর্মী বাড়ি আর নেই।এ বিষয়ে রুবেল সরদার বলেন ছোটবেলা থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। দলটির প্রতি ভালোবাসা থেকেই বাড়ির ভবন ও সীমানা দেয়াল ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছি। পাশাপাশি প্রিয় খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি। প্রায় ১৬ দিন ধরে কাজ চলছে, এখন শেষ পর্যায়ে রয়েছে। অনেকেই বাড়িটি দেখতে আসছেন, বিষয়টি আমাকে আনন্দ দেয়। আমি আশা করি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল শক্তিশালী অবস্থান নিয়ে শিরোপা জিতবে।রুবেল সরদারের এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, অন্য দেশের সমর্থকদেরও আকৃষ্ট করছে। অনেকেই বাড়িটির সৌন্দর্য ও সৃজনশীলতার প্রশংসা করছেন। বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেম আর শিল্পরুচির অনন্য মেলবন্ধন এখন আখাউড়ার এই বাড়ি।ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। আর সেই আবেগকে রঙ, শিল্প আর সৃজনশীলতার মাধ্যমে প্রকাশ করে আখাউড়ার রুবেল সরদার হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্বকাপের আগেইক তার এই ব্রাজিল বাড়ি এখন এলাকায় পরিণত  অন্যতম আকর্ষণে।

বিষয় : বিশ্বকাপ ব্রাজিল নতুন মাত্রা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

আখাউড়ায় ব্রাজিলের পতাকার রঙে সাজানো বাড়ি, বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা এখন সারা দেশে। আর সেই উন্মাদনাকে ভিন্ন মাত্রা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর গ্রামের এক ফুটবলপ্রেমী। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজের পুরো বাড়িকেই সাজিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে। বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ যেন ছোট্ট এক টুকরো ব্রাজিল, তবে সেটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চান্দপুর গ্রামে। ফুটবলপ্রেমী ও ব্রাজিল দলের নিবেদিত সমর্থক রুবেল সরদার নিজের বাড়ি, সীমানা প্রাচীর ও দেয়ালজুড়ে ফুটিয়ে তুলেছেন ব্রাজিলের পতাকার রঙ।শুধু পতাকার রঙেই নয়, বাড়ির বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড়দের ছবিও। একই সঙ্গে ভবনের একটি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা, যা ফুটবলপ্রেমের পাশাপাশি দেশপ্রেমেরও অনন্য নিদর্শন হয়ে উঠেছে।বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে প্রায় ১৬ দিন ধরে চলছে এই কাজ। ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা। ব্যতিক্রমী এই বাড়িটি দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন। 

আরও  পড়ুন , নামাজরত অবস্থায় মৃত্যু : রুকুতে গিয়ে লুটিয়ে পড়লেন মুসল্লি

স্থানীয়দের মতে, পুরো উপজেলায় এমন নান্দনিক ও ব্যতিক্রমধর্মী বাড়ি আর নেই।এ বিষয়ে রুবেল সরদার বলেন ছোটবেলা থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। দলটির প্রতি ভালোবাসা থেকেই বাড়ির ভবন ও সীমানা দেয়াল ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছি। পাশাপাশি প্রিয় খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি। প্রায় ১৬ দিন ধরে কাজ চলছে, এখন শেষ পর্যায়ে রয়েছে। অনেকেই বাড়িটি দেখতে আসছেন, বিষয়টি আমাকে আনন্দ দেয়। আমি আশা করি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল শক্তিশালী অবস্থান নিয়ে শিরোপা জিতবে।রুবেল সরদারের এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, অন্য দেশের সমর্থকদেরও আকৃষ্ট করছে। অনেকেই বাড়িটির সৌন্দর্য ও সৃজনশীলতার প্রশংসা করছেন। বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেম আর শিল্পরুচির অনন্য মেলবন্ধন এখন আখাউড়ার এই বাড়ি।ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। আর সেই আবেগকে রঙ, শিল্প আর সৃজনশীলতার মাধ্যমে প্রকাশ করে আখাউড়ার রুবেল সরদার হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্বকাপের আগেইক তার এই ব্রাজিল বাড়ি এখন এলাকায় পরিণত  অন্যতম আকর্ষণে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত