দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারা দেশে পুলিশকে বিশেষ সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।পুলিশের গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল এবং বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন।এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

আরও  পড়ুন, হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন হাজি

নির্দেশনায় আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী এসব কার্যক্রমে বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে।এরই মধ্যে রাজধানীর মহাখালীতে আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এছাড়া গণভবনের সামনেও যুবলীগের একটি মিছিলের খবর পাওয়া গেছে।পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের কার্যক্রম যেন জননিরাপত্তা বিঘ্নিত না করে, সে জন্য সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ে বাড়ানো হয়েছে নজরদারি।

বিষয় : নিরাপত্তা পুলিশ, দেশজুড়ে আওয়ামী লীগে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারা দেশে পুলিশকে বিশেষ সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।পুলিশের গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল এবং বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন।এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

আরও  পড়ুন, হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন হাজি

নির্দেশনায় আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী এসব কার্যক্রমে বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে।এরই মধ্যে রাজধানীর মহাখালীতে আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এছাড়া গণভবনের সামনেও যুবলীগের একটি মিছিলের খবর পাওয়া গেছে।পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের কার্যক্রম যেন জননিরাপত্তা বিঘ্নিত না করে, সে জন্য সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ে বাড়ানো হয়েছে নজরদারি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত