দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৮ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে দুইজন সন্দেহভাজন আসামি এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজনসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন ও কুখ্যাত ছিনতাইকারী হিসেবে গ্রেফতার করা হয় মোঃ আলাউদ্দিন (২৯) ও মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮)-কে।গ্রেফতারকৃত মোঃ আলাউদ্দিনের পিতা বাচ্চু কন্ট্রাক্টর ও মাতা মোসাঃ আনোয়ার। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা এলাকার হাজী মার্কেট সংলগ্ন ইদ্রিসের বাড়ির পাশের বাসিন্দা।

আরও পড়ুন, কসবায় ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

 অপরদিকে মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদের পিতা মোন্তাজ উদ্দিন ও মাতা ফিরোজা বেগম। তিনি একই থানার চান্দনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।এছাড়া ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মোঃ সাজু মিয়া (৪৭)-কে গ্রেফতার করা হয়েছে। তার পিতা মৃত আব্দুস সামাদ ও মাতা মেহেরুন খাতুন। তার স্থায়ী ঠিকানা রংপুর জেলার মিঠাপুকুর থানার দেউল মির্জাপুর এলাকায় হলেও বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।বাসন থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ৩ জনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয় : গ্রেফতার বিশেষ অভিযান ডাকাতি প্রস্তুতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৮ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে দুইজন সন্দেহভাজন আসামি এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজনসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন ও কুখ্যাত ছিনতাইকারী হিসেবে গ্রেফতার করা হয় মোঃ আলাউদ্দিন (২৯) ও মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮)-কে।গ্রেফতারকৃত মোঃ আলাউদ্দিনের পিতা বাচ্চু কন্ট্রাক্টর ও মাতা মোসাঃ আনোয়ার। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা এলাকার হাজী মার্কেট সংলগ্ন ইদ্রিসের বাড়ির পাশের বাসিন্দা।

আরও পড়ুন, কসবায় ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

 অপরদিকে মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদের পিতা মোন্তাজ উদ্দিন ও মাতা ফিরোজা বেগম। তিনি একই থানার চান্দনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।এছাড়া ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মোঃ সাজু মিয়া (৪৭)-কে গ্রেফতার করা হয়েছে। তার পিতা মৃত আব্দুস সামাদ ও মাতা মেহেরুন খাতুন। তার স্থায়ী ঠিকানা রংপুর জেলার মিঠাপুকুর থানার দেউল মির্জাপুর এলাকায় হলেও বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।বাসন থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ৩ জনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত