দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শাহাদাতের পাঁচ বছরেও মেলেনি বিচার: স্মরণে ওমর ফারুক ত্রিপুরা

শাহাদাতের পাঁচ বছরেও মেলেনি বিচার

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি এলাকায় সংঘটিত বহুল আলোচিত ওমর ফারুক ত্রিপুরা হত্যা মামলার পাঁচ বছর পূর্ণ হয়েছে আজ। ২০২১ সালের ১৮ জুন সংঘটিত এই হত্যাকাণ্ড আজও পাহাড়ি জনপদে আলোচিত ও বেদনাদায়ক একটি ঘটনা হিসেবে স্মরণ করা হয়।ওমর ফারুক ত্রিপুরা, যার পূর্ব নাম ছিল পূর্ণ চন্দ্র ত্রিপুরা, ২০১৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় ধর্মীয় শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি তুলাছড়ি এলাকায় একটি মসজিদ প্রতিষ্ঠাসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করতেন।২০২১ সালের ১৮ জুন রাতে এশার নামাজ শেষে নিজ বাড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। হামলাকারীরা তাকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন, কালিয়াকৈরে পানীয় জল পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করে।ঘটনার পাঁচ বছর পেরিয়ে গেলেও মামলার বিচার সম্পন্ন না হওয়ায় নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে। তারা দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও শুভানুধ্যায়ীরা মনে করেন, ওমর ফারুক ত্রিপুরা নিজের বিশ্বাস ও আদর্শে অবিচল থেকে জীবন অতিবাহিত করেছেন। তার আত্মত্যাগ ও কর্মময় জীবন পার্বত্য অঞ্চলের অনেক মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।আজ তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে স্মরণ করে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সঙ্গে তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিষয় : গণহত্যা মামলা সংঘটিত বেদনাদায়ক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শাহাদাতের পাঁচ বছরেও মেলেনি বিচার: স্মরণে ওমর ফারুক ত্রিপুরা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x