বগুড়ায় র্যাব-১২ এর দুটি পৃথক অভিযানে নেশাজাতীয় দ্রব্য সেবন করে চুরি করার অপরাধে তদন্তেপ্রাপ্ত প্রধান আসামীসহ মোঃ মেহেদী হাসান সৌরভ (২০) ও মোঃ উজাম মিয়া (৩৪) গ্রেফতার। সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার রুজুকৃত মামলা নং-০৭, তারিখ ১০ এপ্রিল ২০২৬, ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড ১৮৬০ এবং এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম মোঃ সবুজ হাওলাদার (২৮) বগুড়ার শাকপালা থেকে অজ্ঞাত ব্যক্তির মোটরসাইকেল যোগে কুষ্টিয়া যাবার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এবং তার হাতে থাকা ছোট ব্যাগে নগদ ২ লক্ষ টাকা, প্যান্টের পকেটে থাকা ১টি মোবাইল, যাহার মূল্য অনুমান-১৪ হাজার টাকা ও ১টি আইফোন যাহার মূল্য অনুমান-১,৯৬,০০০/- (এক লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা এবং মানিব্যাগের ভিতরে থাকা জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের কার্ডসহ অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যায়।উক্ত মামলার প্রেক্ষিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া অজ্ঞাতনামা আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,
আরও পড়ুন, ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের মাদককারবারী করিম বগুড়ায় গ্রেফতার
উক্ত মামলার তদন্তেপ্রাপ্ত একজন আসামী বগুড়া সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত (১৬ জুন) র্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে উল্লেখিত মামলার তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ প্রধান পলাতক আসামী মোঃ মেহেদী হাসান সৌরভ (২০), পিতা-হাজী শাহিন, সাং-হাড্ডিপট্টি, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে আটক করতে সক্ষম হয়। উক্ত আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে পৃথক একটি অভিযানে, আজ বুধবার (১৭ জুন) রাত আনুমানিক টার সময় বগুড়া সদর মাটিডালি রাজা ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ পলাতক আসামী মোঃ উজাম মিয়া (৩৪), পিতা হায়দার আলী, সাং-ধুনদিয়া হরিরামপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মোঃ উজাম মিয়ার নিকট থেকে সাধারন পথচারী এবং যাত্রীকে অজ্ঞান করার নিমিত্তে তার সংগ্রহকৃত বিভিন্ন চেতনানাশক ঔষধের সংমিশ্রনে তৈরি ৩টি পুরিয়া উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার তারাশ থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন