দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় থাকার ঘোষণা ডা. শফিকুর রহমানের

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জাতীয় সংসদে দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যৌক্তিক বিষয়ে মতামত উপেক্ষিত হলে বিরোধী দল ওয়াকআউট করতে পারে, তবে তা দীর্ঘমেয়াদি হবে না।মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল হিসেবে তারা কোনোভাবেই সংঘাতমুখী অবস্থানে যেতে চান না। বরং সংসদে গঠনমূলক ভূমিকা রেখে দেশের স্বার্থে কাজ করতে চান।

আরও পড়ুন, সংবিধান সংশোধন কমিটি অপ্রয়োজনীয় শফিকুর রহমান

তিনি আরও বলেন, কোনো ইস্যুতে যদি যৌক্তিক মতামত উপেক্ষা করা হয় বা কথা বলার সুযোগ না দেওয়া হয়, তাহলে তারা ওয়াকআউটের পথ বেছে নিতে পারেন। তবে এটি দীর্ঘমেয়াদি আন্দোলন বা অবস্থান হবে না বলে তিনি স্পষ্ট করেন।সংসদীয় রাজনীতিতে সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে চান তারা।তিনি আরও বলেন, “আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চাই।”তার এই বক্তব্য সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

বিষয় : ভূমিকা অঙ্গীকার গঠনমূলক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় থাকার ঘোষণা ডা. শফিকুর রহমানের

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদে দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যৌক্তিক বিষয়ে মতামত উপেক্ষিত হলে বিরোধী দল ওয়াকআউট করতে পারে, তবে তা দীর্ঘমেয়াদি হবে না।মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল হিসেবে তারা কোনোভাবেই সংঘাতমুখী অবস্থানে যেতে চান না। বরং সংসদে গঠনমূলক ভূমিকা রেখে দেশের স্বার্থে কাজ করতে চান।

আরও পড়ুন, সংবিধান সংশোধন কমিটি অপ্রয়োজনীয় শফিকুর রহমান

তিনি আরও বলেন, কোনো ইস্যুতে যদি যৌক্তিক মতামত উপেক্ষা করা হয় বা কথা বলার সুযোগ না দেওয়া হয়, তাহলে তারা ওয়াকআউটের পথ বেছে নিতে পারেন। তবে এটি দীর্ঘমেয়াদি আন্দোলন বা অবস্থান হবে না বলে তিনি স্পষ্ট করেন।সংসদীয় রাজনীতিতে সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে চান তারা।তিনি আরও বলেন, “আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চাই।”তার এই বক্তব্য সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত