দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সংবিধান সংশোধন কমিটি অপ্রয়োজনীয় শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটিতে দল থেকে কোনো প্রতিনিধি না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের বিষয়টি নিয়মিত আইনপ্রণয়ন প্রক্রিয়ার অংশ, তাই এ জন্য আলাদা কমিটির প্রয়োজন নেই।মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।শফিকুর রহমান বলেন, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার, আর সেই উদ্দেশ্যেই গণভোট হয়েছে। তাই সংশোধনের জন্য নয়, যদি সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়, তাহলে তা বিবেচনা করা হবে। তাঁর মতে, সংবিধান সংশোধনের কাজ সংসদে বিল আকারে আসবে, সেখানে আলোচনা ও ভোটের মাধ্যমে তা নিষ্পত্তি হবে।তিনি আরও বলেন, 

আরো পড়ুন , বিদেশে হামলার ঘটনায় হাসনাত-মোশাররফের প্রতি সংহতি জানালেন তাসনিম জারা

সংসদে সমাধান হলে ভালো, না হলে রাজপথেও জনগণের দাবি নিয়ে আন্দোলন চলবে। তবে জামায়াত দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চায় এবং জনস্বার্থবিরোধী কোনো অবস্থান তারা নেবে না।শফিকুর রহমান বলেন, কোনো ইস্যুতে তাদের যৌক্তিক দাবি উপেক্ষা করা হলে তারা ওয়াকআউট করবেন, তবে তা দীর্ঘ সময়ের জন্য নয়। তিনি নিজ দলের অবস্থানকে “যৌক্তিক বিরোধী দল” হিসেবে তুলে ধরেন এবং সংসদের ভেতরে দায়িত্বশীল আচরণের অঙ্গীকার করেন।এ সময় তিনি সীমান্তে পুশ-ইন ইস্যু নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, একটি গুরুত্বপূর্ণ নোটিশ আলোচনায় আনার কথা থাকলেও পরে সেটি বাদ দেওয়া হয়, যা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়।মতবিনিময় সভায় বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম, হুইপ রফিকুল ইসলাম খান এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় : সংবিধান সংশোধনের গঠিত বিশেষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৭ জুন ২০২৬

সংবিধান সংশোধন কমিটি অপ্রয়োজনীয় শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটিতে দল থেকে কোনো প্রতিনিধি না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের বিষয়টি নিয়মিত আইনপ্রণয়ন প্রক্রিয়ার অংশ, তাই এ জন্য আলাদা কমিটির প্রয়োজন নেই।মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।শফিকুর রহমান বলেন, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার, আর সেই উদ্দেশ্যেই গণভোট হয়েছে। তাই সংশোধনের জন্য নয়, যদি সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়, তাহলে তা বিবেচনা করা হবে। তাঁর মতে, সংবিধান সংশোধনের কাজ সংসদে বিল আকারে আসবে, সেখানে আলোচনা ও ভোটের মাধ্যমে তা নিষ্পত্তি হবে।তিনি আরও বলেন, 

আরো পড়ুন , বিদেশে হামলার ঘটনায় হাসনাত-মোশাররফের প্রতি সংহতি জানালেন তাসনিম জারা

সংসদে সমাধান হলে ভালো, না হলে রাজপথেও জনগণের দাবি নিয়ে আন্দোলন চলবে। তবে জামায়াত দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চায় এবং জনস্বার্থবিরোধী কোনো অবস্থান তারা নেবে না।শফিকুর রহমান বলেন, কোনো ইস্যুতে তাদের যৌক্তিক দাবি উপেক্ষা করা হলে তারা ওয়াকআউট করবেন, তবে তা দীর্ঘ সময়ের জন্য নয়। তিনি নিজ দলের অবস্থানকে “যৌক্তিক বিরোধী দল” হিসেবে তুলে ধরেন এবং সংসদের ভেতরে দায়িত্বশীল আচরণের অঙ্গীকার করেন।এ সময় তিনি সীমান্তে পুশ-ইন ইস্যু নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, একটি গুরুত্বপূর্ণ নোটিশ আলোচনায় আনার কথা থাকলেও পরে সেটি বাদ দেওয়া হয়, যা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়।মতবিনিময় সভায় বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম, হুইপ রফিকুল ইসলাম খান এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত