ভারতীয় টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’ খ্যাত তরুণ অভিনেত্রী সঞ্চিতা উগাল আর নেই। মাত্র ২২ বছর বয়সে তার মৃত্যুতে হতবাক সহকর্মী, অনুরাগী এবং বিনোদনজগত।রবিবার মুম্বাইয়ের নালাসোয়ারা পূর্ব এলাকায় নিজের বাসা থেকে সঞ্চিতার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে সঞ্চিতা নিজের কক্ষে ছিলেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের
আরো পড়ুন , আবারও এক ফ্রেমে শাকিব–পূর্ণিমা
সদস্য ও স্থানীয়রা দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সঞ্চিতার বাবার অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কোনো নোট পাওয়া যায়নি এবং পারিবারিক বা পেশাগত কোনো চাপ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।খুব অল্প সময়েই অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করেছিলেন সঞ্চিতা উগাল। জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। এছাড়া ‘ওয়াগলে কি দুনিয়া’ ও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ধারাবাহিকেও প্রশংসিত হন। ছোট পর্দার পাশাপাশি ওটিটি এবং বড় পর্দাতেও কাজ শুরু করেছিলেন এই তরুণ অভিনেত্রী।ক্যারিয়ারের উত্থানের সময়েই তার এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না সহকর্মী ও ভক্তরা। কী কারণে এই ঘটনা ঘটেছে, তার উত্তর খুঁজছে পুলিশ।
বিষয় : শোকের ছায়া ভারতীয় টেলিভিশন নেমে এসেছে

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন