এক সময় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন শাকিব খান ও দিলারা হানিফ পূর্ণিমা। একসঙ্গে প্রায় দেড় ডজন সিনেমায় কাজ করে তারা দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। দীর্ঘদিন পর আবারও একই মঞ্চে দেখা গেল এই দুই তারকাকে।শনিবার চ্যানেল আইয়ে বিশেষ আয়োজনে উপস্থিত হন শাকিব খান। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করে নেন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপহার হিসেবে শাকিব খানকে দেওয়া হয় একটি রোলেক্স ঘড়ি।এই আয়োজনে ঘটে যায় সবচেয়ে আলোচিত মুহূর্ত—বহু বছর পর মুখোমুখি হন শাকিব খান ও পূর্ণিমা। তাদের এই পুনর্মিলন ঘিরে তৈরি হয় ভিন্নমাত্রার আবেগ ও আগ্রহ।
আরও পড়ুন , সেরা অভিজ্ঞতায় নোরা
আড্ডার একপর্যায়ে পূর্ণিমাকে প্রশ্ন করা হয়, কতদিন পর তাদের দেখা হলো। জবাবে তিনি হাসতে হাসতে শাকিব খানের দিকেই প্রশ্ন ছুড়ে দেন। তখন শাকিব খান বলেন, “কতদিন নয়, বলো কত বছর পর!”পূর্ণিমাও একমত হয়ে জানান, “আসলে অনেক বছর পর আমাদের দেখা হলো।” এরপর শাকিব খানের বর্তমান কাজ নিয়ে প্রশংসা করেন তিনি। পূর্ণিমা বলেন, তিনি শাকিব খানের সাম্প্রতিক সব সিনেমাই দেখেছেন এবং তার অভিনয়ে উন্নতি লক্ষ্য করেছেন।সবশেষে হাস্যরসের ছলে পূর্ণিমা বলেন, “আমার সঙ্গে কাজের সময় যদি এই শাকিবকে পেতাম!” তার এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন।
বিষয় : সিনেমা

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন