দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

নবগঠিত যুবদলের পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন, জিয়া-খালেদা জিয়ার সমাধিতে

জিয়া-খালেদা জিয়ার সমাধি

নবগঠিত যুবদলের পূর্ণাঙ্গ কমিটির প্রথম কর্মসূচি, জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধানবগঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।শনিবার বেলা সোয়া ১১টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর নেতৃত্বে নেতাকর্মীরা সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদনের পর দেশ, জাতি এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি, গণতন্ত্র এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।

আরও  পড়ুন, ঢাকা উত্তর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এটিই ছিল যুবদলের প্রথম আনুষ্ঠানিক ও বড় পরিসরের কর্মসূচি। ফলে অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।জিয়া উদ্যানে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও ইউনিট থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন কমিটির এ কর্মসূচি সংগঠনকে মাঠপর্যায়ে আরও সক্রিয় করার বার্তা বহন করছে। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুবদলের ভূমিকা আরও জোরালো হওয়ার ইঙ্গিতও মিলছে।

বিষয় : শ্রদ্ধা নিবেদন সমাধিস্থল জিয়া-খালেদা জিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৪ জুন ২০২৬

নবগঠিত যুবদলের পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন, জিয়া-খালেদা জিয়ার সমাধিতে

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

নবগঠিত যুবদলের পূর্ণাঙ্গ কমিটির প্রথম কর্মসূচি, জিয়া-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধানবগঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।শনিবার বেলা সোয়া ১১টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-এর নেতৃত্বে নেতাকর্মীরা সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদনের পর দেশ, জাতি এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি, গণতন্ত্র এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।

আরও  পড়ুন, ঢাকা উত্তর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এটিই ছিল যুবদলের প্রথম আনুষ্ঠানিক ও বড় পরিসরের কর্মসূচি। ফলে অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।জিয়া উদ্যানে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও ইউনিট থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন কমিটির এ কর্মসূচি সংগঠনকে মাঠপর্যায়ে আরও সক্রিয় করার বার্তা বহন করছে। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুবদলের ভূমিকা আরও জোরালো হওয়ার ইঙ্গিতও মিলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত