দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

গংগাচড়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, সেরা আদর্শ উচ্চ বিদ্যালয়

বিজ্ঞান প্রকল্প স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, সেরা আদর্শ উচ্চ বিদ্যালয়

শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশে গংগাচড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ (নতুন উদ্যোক্তা উদ্যোগ), বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’।শুক্রবার দিনব্যাপী রংপুরের গংগাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ।এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান। শিক্ষার্থীদের পক্ষে অভিমত ব্যক্ত করেন আতিকুজ্জামান আকাশ।প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন ব্যবসায়িক উদ্যোগ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। প্রযুক্তি, কৃষি, পরিবেশ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাত–সংশ্লিষ্ট নানা প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। 

আরও পড়ুন , মিঠাপুকুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত: শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিভিত্তিক প্রকল্পে মুখর আয়োজন

বিচারক ও অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।বক্তারা বলেন, তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ দেশের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন ধারণা বাস্তবায়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে উৎসাহ জোগাবে।প্রতিযোগিতায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা বিভাগে গংগাচড়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রথম, গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং গংগাচড়া সরকারি মডেল উচ্চবিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।‘মেধা–বিজ্ঞান–উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) ও এসইডিপির উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়।

বিষয় : উদ্যোক্তা মানসিকতা বিজ্ঞান প্রকল্প

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৩ জুন ২০২৬

গংগাচড়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, সেরা আদর্শ উচ্চ বিদ্যালয়

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশে গংগাচড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ (নতুন উদ্যোক্তা উদ্যোগ), বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’।শুক্রবার দিনব্যাপী রংপুরের গংগাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ।এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান। শিক্ষার্থীদের পক্ষে অভিমত ব্যক্ত করেন আতিকুজ্জামান আকাশ।প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন ব্যবসায়িক উদ্যোগ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। প্রযুক্তি, কৃষি, পরিবেশ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাত–সংশ্লিষ্ট নানা প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। 

আরও পড়ুন , মিঠাপুকুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত: শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিভিত্তিক প্রকল্পে মুখর আয়োজন

বিচারক ও অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।বক্তারা বলেন, তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ দেশের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন ধারণা বাস্তবায়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে উৎসাহ জোগাবে।প্রতিযোগিতায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা বিভাগে গংগাচড়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রথম, গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং গংগাচড়া সরকারি মডেল উচ্চবিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।‘মেধা–বিজ্ঞান–উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) ও এসইডিপির উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত