সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলতি জুন মাসের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব রয়েছে।প্রস্তাবিত পে-স্কেলে বর্তমান ২০টি বেতন গ্রেড বহাল থাকলেও বেতনের পরিমাণে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন, সারা দেশে ছড়িয়ে পড়ছে মৌসুমি বায়ু , ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস
তবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করছে। প্রাথমিকভাবে আগামী ১ জুলাই থেকে বেতনের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হতে পারে। বাকি অংশ পরবর্তী দুই অর্থবছরে সমন্বয়ের পরিকল্পনা রয়েছে।নতুন পে-স্কেলের আওতায় প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ করে কম পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো গেজেট বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ হয়নি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে বাজেট ঘোষণা ও সরকারি প্রজ্ঞাপনের দিকেই তাকিয়ে রয়েছেন লাখো সরকারি চাকরিজীবী।
বিষয় : চূড়ান্ত প্রতীক্ষিত নবম পে-স্কেল

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন