দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

পাঁচবিবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধানকে সংবর্ধনা

জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধানকে সংবর্ধনা

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে জেলা পরিষদ জয়পুরহাটের প্রশাসক ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (০৯ জুন ২০২৬) পাঁচবিবি প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বড়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম ডালিম, আব্দুল মান্নান মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম তালুকদার রুকু, আবু তাহের, জিয়াউল ফেরদৌস রাইট,

আরও  পড়ুন, পাঁচবিবিতে সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত

মনজুরে মওলা পলাশ, আর আই রকি এবং আবুল হাসনাত মণ্ডল হেলালসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা শিক্ষা উন্নয়ন, শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব কার্যক্রমে জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধানের ভূমিকার প্রশংসা করেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

বিষয় : সংবর্ধনা পরিষদ প্রশাসক জেলা পরিষদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১০ জুন ২০২৬

পাঁচবিবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধানকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে জেলা পরিষদ জয়পুরহাটের প্রশাসক ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (০৯ জুন ২০২৬) পাঁচবিবি প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বড়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম ডালিম, আব্দুল মান্নান মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম তালুকদার রুকু, আবু তাহের, জিয়াউল ফেরদৌস রাইট,

আরও  পড়ুন, পাঁচবিবিতে সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত

মনজুরে মওলা পলাশ, আর আই রকি এবং আবুল হাসনাত মণ্ডল হেলালসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা শিক্ষা উন্নয়ন, শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব কার্যক্রমে জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধানের ভূমিকার প্রশংসা করেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত