দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

পাঁচবিবিতে সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত

সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে বিভিন্ন অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে উপজেলার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।জানা যায়, দামদমা গ্রামের মহীয়সী নারী সমীরণ নেছা বিদ্যালয়টির জন্য জমি দান করেন। এছাড়া বালিঘাটা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মরহুম আফজাল হোসেন সরকারসহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।শিক্ষার মান ও ভালো ফলাফলের কারণে বিদ্যালয়টির দীর্ঘদিনের সুনাম রয়েছে। একসময় সহস্রাধিক শিক্ষার্থীর পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত থাকলেও বর্তমানে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এখনো বিদ্যালয়টি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে এবং সচেতন অভিভাবকদের কাছে আস্থার প্রতীক হিসেবে বিবেচিত।

আরও  পড়ুন , কসবায় বিজিবি কাছ থেকে মালামাল ছিনতাই, ১৫ জনের বিরুদ্ধে নামে মামলা

তবে দুঃখজনক হলেও সত্য, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে মাঠটি শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া বিদ্যালয়ে প্রবেশের প্রধান সড়কে দীর্ঘসময় নোংরা পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে তাদের পায়ে চুলকানিসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যাও দেখা দেয়।অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের মাঠ দ্রুত ভরাট, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ এবং প্রবেশপথ সংস্কার করা জরুরি।এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসন এবং শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিষয় : বিদ্যালয় ঐতিহ্যবাহী_খাবার নানা সমস্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১০ জুন ২০২৬

পাঁচবিবিতে সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে বিভিন্ন অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে উপজেলার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।জানা যায়, দামদমা গ্রামের মহীয়সী নারী সমীরণ নেছা বিদ্যালয়টির জন্য জমি দান করেন। এছাড়া বালিঘাটা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মরহুম আফজাল হোসেন সরকারসহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।শিক্ষার মান ও ভালো ফলাফলের কারণে বিদ্যালয়টির দীর্ঘদিনের সুনাম রয়েছে। একসময় সহস্রাধিক শিক্ষার্থীর পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত থাকলেও বর্তমানে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এখনো বিদ্যালয়টি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে এবং সচেতন অভিভাবকদের কাছে আস্থার প্রতীক হিসেবে বিবেচিত।

আরও  পড়ুন , কসবায় বিজিবি কাছ থেকে মালামাল ছিনতাই, ১৫ জনের বিরুদ্ধে নামে মামলা

তবে দুঃখজনক হলেও সত্য, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে মাঠটি শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া বিদ্যালয়ে প্রবেশের প্রধান সড়কে দীর্ঘসময় নোংরা পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে তাদের পায়ে চুলকানিসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যাও দেখা দেয়।অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের মাঠ দ্রুত ভরাট, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ এবং প্রবেশপথ সংস্কার করা জরুরি।এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসন এবং শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত