বাংলাদেশ সীমান্তে ভারত কর্তৃক জোরপূর্বক পুশইন ও আগ্রাসী আচরণের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গণঅধিকার পরিষদ।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল ৪টায় রাজধানীর পল্টন এলাকার আল-রাজি কমপ্লেক্সের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে।গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন, বাজেট বাস্তবায়নে দুর্নীতি ও অপচয়ের অভিযোগ, কঠোর নজরদারি চান চরমোনাই
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। জোরপূর্বক মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী।দলটির দাবি, সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসী আচরণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলা হবে বলে জানানো হয়।
বিষয় : পুশইন গণঅধিকার বিক্ষোভ মিছিল

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন