দৈনিক সংবাদ দিগন্ত

কন্যাসন্তানের মা বুবলী

কন্যাসন্তানের মা বুবলী
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী আবারও মা হয়েছেন। গত ১১ মে তার কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান।খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই চিত্রনায়িকা।সন্তানের জন্ম নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই জানতে চান, প্রথম সন্তান শেহজাদ খানের মতো এবারও কি যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম হয়েছে, নাকি বাংলাদেশে?একাধিক ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে না গিয়ে পুরো সময় ঢাকাতেই ছিলেন বুবলী। 

আরও  পড়ুন , মিথিলার রহস্যজনক পোস্ট

প্রথমে গুলশান ও পান্থপথ এলাকার কয়েকটি হাসপাতালের নাম আলোচনায় এলেও পরে নিশ্চিত হওয়া যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে শারলিন খানের।তবে হাসপাতালের নাম প্রকাশ করতে রাজি হননি সংশ্লিষ্টরা।এদিকে মাতৃত্বের কারণে পিছিয়ে থাকা কাজগুলোও ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন বুবলী। নির্মাতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তিনি। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আগামী কয়েক মাসের মধ্যেই আবারও শুটিংয়ে ফিরতে পারেন এই অভিনেত্রী।

আরও  পড়ুন, আইনি ঝামেলায় মিমি

বিষয় : অভিনেত্রী কন্যাসন্তানের মা অভিনেত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

কন্যাসন্তানের মা বুবলী

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী আবারও মা হয়েছেন। গত ১১ মে তার কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান।খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই চিত্রনায়িকা।সন্তানের জন্ম নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই জানতে চান, প্রথম সন্তান শেহজাদ খানের মতো এবারও কি যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম হয়েছে, নাকি বাংলাদেশে?একাধিক ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে না গিয়ে পুরো সময় ঢাকাতেই ছিলেন বুবলী। 

আরও  পড়ুন , মিথিলার রহস্যজনক পোস্ট

প্রথমে গুলশান ও পান্থপথ এলাকার কয়েকটি হাসপাতালের নাম আলোচনায় এলেও পরে নিশ্চিত হওয়া যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে শারলিন খানের।তবে হাসপাতালের নাম প্রকাশ করতে রাজি হননি সংশ্লিষ্টরা।এদিকে মাতৃত্বের কারণে পিছিয়ে থাকা কাজগুলোও ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন বুবলী। নির্মাতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তিনি। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আগামী কয়েক মাসের মধ্যেই আবারও শুটিংয়ে ফিরতে পারেন এই অভিনেত্রী।

আরও  পড়ুন, আইনি ঝামেলায় মিমি

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত