ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা-র। প্রথম ছবিতেই তিনি অভিনয় করেছেন শাকিব খান-এর সঙ্গে। ছবিতে তার অভিনয় নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে এক রহস্যময় পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।পোস্টে তিনি ‘কুদৃষ্টি’ বা ‘ইভিল আই’-এর প্রসঙ্গ তুলে বলেন, কুদৃষ্টি অপরিচিতদের কাছ থেকে নয়,
আরও পড়ুন , আইনি ঝামেলায় মিমি
বরং অনেক সময় কাছের মানুষদের কাছ থেকেও আসতে পারে।মিথিলার ভাষায়, এমন কিছু মানুষ আছেন যারা সামনে হাসিমুখে অভিনন্দন জানালেও অন্তরে ঈর্ষা পোষণ করেন। যারা আপনার জীবন সম্পর্কে জানতে চান, কিন্তু সবসময় আপনার সাফল্য কামনা করেন না।তিনি আরও বলেন, নিজের রিজিক, সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করে সংযত থাকা ভালো।মিথিলার এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক সাফল্যের পর তাকে ঘিরে তৈরি হওয়া কিছু অভিজ্ঞতার ইঙ্গিতই হয়তো এই বার্তায় উঠে এসেছে।
আরও পড়ুন, যে বার্তা দিলেন অপু
বিষয় : অভিনন্দন মডেল রহস্যজনক পোস্ট

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন