বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল।যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রুনো গিমারায়েস ও এন্দ্রিকের গোলে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। মিসরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস।
আরও পড়ুন, ভারতকে চাপে রেখেও গোল পাচ্ছে না বাংলাদেশ
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি মিসর। ব্রাজিলের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে সমতা ফেরান মোস্তাফা জিকো।বিরতির পর একাধিক পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি। মাঠে নেমেই পার্থক্য গড়ে দেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। রাফিনিয়ার পাস থেকে দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন তিনি।এর আগে পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। ফলে টানা দুই জয় নিয়ে বিশ্বকাপ মিশনে নামছে সেলেসাওরা।আগামী ১৩ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল
আরও পড়ুন , বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনা, ফাইনালে ওঠার সম্ভাবনা ১৮.৩%
বিষয় : বিশ্বকাপ মিশনে ব্রাজিল জয়সূচক

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন