দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

ভারতকে চাপে রেখেও গোল পাচ্ছে না বাংলাদেশ

বাংলাদেশ। ভারতের

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। ম্যাচের শুরু থেকে সতর্ক ফুটবল খেললেও ধীরে ধীরে আক্রমণে গতি বাড়িয়েছে বাংলাদেশ। তবে একের পর এক সহজ সুযোগ নষ্ট হওয়ায় এখনও গোলের দেখা পায়নি লাল-সবুজের মেয়েরা।ম্যাচের প্রথম পাঁচ মিনিটে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগী ছিল বাংলাদেশ। ভারতের আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণের কৌশলে খেলতে দেখা যায় কোচ পিটার বাটলারের দলকে। চতুর্থ মিনিটে ভারতীয় আক্রমণ থামাতে ফাউল করতে হয় আফঈদা খন্দকারকে।১২তম মিনিটে আসে বাংলাদেশের প্রথম বড় সুযোগ। বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার দারুণ ক্রসে গোলমুখে পৌঁছে যান শামসুন্নাহার জুনিয়র। 

কিন্তু খুব কাছ থেকে বল ছুঁতে না পারায় নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয়।এরপর ১৯তম মিনিটে পরপর দুইবার গোলের সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। প্রথমে তহুরা খাতুন প্রায় একা পেয়ে যান ভারতীয় গোলরক্ষককে। তবে শেষ মুহূর্তে ভারতীয় ডিফেন্ডার জুলি কিশান বাধা হয়ে দাঁড়ান। বল নিয়ন্ত্রণে নিতে একটু বেশি সময় নেওয়ায় সুযোগ নষ্ট হয় বাংলাদেশের এই ফরোয়ার্ডের।অন্যদিকে ১৬তম মিনিটে ভারতও বড় সুযোগ পেয়েছিল। নির্মলা দেবীর শট বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের হাত ফসকে গেলেও শেষ পর্যন্ত বিপদ কাটিয়ে ওঠে বাংলাদেশ। পরে ভারতীয় খেলোয়াড় আস্তাম ওরাওনও ফাঁকা জালে বল 

আরো পড়ুন , বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনা, ফাইনালে ওঠার সম্ভাবনা ১৮.৩%

জড়ানোর সুযোগ হারান।ফাইনালে দুটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। সেমিফাইনালের একাদশ থেকে উমেলা মারমা ও সুরভী আকন্দ প্রীতিকে বেঞ্চে রেখে শুরুর একাদশে জায়গা দেওয়া হয়েছে তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রকে।দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ— টানা তৃতীয় শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত চায় শিরোপা পুনরুদ্ধার করতে। ফলে উত্তেজনায় জমে উঠেছে সাফ ফাইনাল।

বিষয় : স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফুটবল খেললে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

ভারতকে চাপে রেখেও গোল পাচ্ছে না বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। ম্যাচের শুরু থেকে সতর্ক ফুটবল খেললেও ধীরে ধীরে আক্রমণে গতি বাড়িয়েছে বাংলাদেশ। তবে একের পর এক সহজ সুযোগ নষ্ট হওয়ায় এখনও গোলের দেখা পায়নি লাল-সবুজের মেয়েরা।ম্যাচের প্রথম পাঁচ মিনিটে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগী ছিল বাংলাদেশ। ভারতের আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণের কৌশলে খেলতে দেখা যায় কোচ পিটার বাটলারের দলকে। চতুর্থ মিনিটে ভারতীয় আক্রমণ থামাতে ফাউল করতে হয় আফঈদা খন্দকারকে।১২তম মিনিটে আসে বাংলাদেশের প্রথম বড় সুযোগ। বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার দারুণ ক্রসে গোলমুখে পৌঁছে যান শামসুন্নাহার জুনিয়র। 

কিন্তু খুব কাছ থেকে বল ছুঁতে না পারায় নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয়।এরপর ১৯তম মিনিটে পরপর দুইবার গোলের সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। প্রথমে তহুরা খাতুন প্রায় একা পেয়ে যান ভারতীয় গোলরক্ষককে। তবে শেষ মুহূর্তে ভারতীয় ডিফেন্ডার জুলি কিশান বাধা হয়ে দাঁড়ান। বল নিয়ন্ত্রণে নিতে একটু বেশি সময় নেওয়ায় সুযোগ নষ্ট হয় বাংলাদেশের এই ফরোয়ার্ডের।অন্যদিকে ১৬তম মিনিটে ভারতও বড় সুযোগ পেয়েছিল। নির্মলা দেবীর শট বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের হাত ফসকে গেলেও শেষ পর্যন্ত বিপদ কাটিয়ে ওঠে বাংলাদেশ। পরে ভারতীয় খেলোয়াড় আস্তাম ওরাওনও ফাঁকা জালে বল 

আরো পড়ুন , বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনা, ফাইনালে ওঠার সম্ভাবনা ১৮.৩%

জড়ানোর সুযোগ হারান।ফাইনালে দুটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। সেমিফাইনালের একাদশ থেকে উমেলা মারমা ও সুরভী আকন্দ প্রীতিকে বেঞ্চে রেখে শুরুর একাদশে জায়গা দেওয়া হয়েছে তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রকে।দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ— টানা তৃতীয় শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত চায় শিরোপা পুনরুদ্ধার করতে। ফলে উত্তেজনায় জমে উঠেছে সাফ ফাইনাল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত