দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনা, ফাইনালে ওঠার সম্ভাবনা ১৮.৩%

বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টীম২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর এবার ২০২৬ বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে। তবে ইতিহাস বলছে, টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি সর্বশেষ গড়েছিলব্রাজিল ন্যাশনাল ফুটবল টীম, ১৯৬২ সালে।ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান Opta Analyst–এর সুপারকম্পিউটার বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ১৮ দশমিক ৩ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ১০ দশমিক ৪ শতাংশ।বলা হয়েছে, গ্রুপ পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১০ হাজার সিমুলেশনের মধ্যে ৯৬ দশমিক ৯ শতাংশ ক্ষেত্রে দলটি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

আরও  পড়ুন, বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া, ৯ জুন শুরু ওয়ানডে লড়াই

সম্ভাব্য হিসাব অনুযায়ী, শেষ ৩২-এ উরুগুয়ে, শেষ ১৬-তে তুরস্ক এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ন্যাশনাল ফুটবল টীম-এর মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা। সেই ম্যাচে দেখা যেতে পারে দুই মহাতারকা লিওনেল মেসি—ক্রিশ্চিয়ানো রোনালদো-র বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ দ্বৈরথ।সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ধরা হয়েছে স্পেন জাতীয় ফুটবল দল-কে, যাদের বর্তমান আসরের অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।অন্যদিকে ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেফ্রান্স জাতীয় ফুটবল দল। সেটি হলে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি দেখা যাবে।আর যদি আর্জেন্টিনা শিরোপা জিততে পারে, তাহলে লিওনেল মেসি বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে টানা দুইবার ট্রফি উঁচিয়ে ধরার অনন্য কীর্তি গড়বেন।

বিষয় : বিশ্বকাপ আর্জেন্টিনা ফাইনাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

বিশ্বকাপ ধরে রাখার মিশনে আর্জেন্টিনা, ফাইনালে ওঠার সম্ভাবনা ১৮.৩%

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টীম২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর এবার ২০২৬ বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে। তবে ইতিহাস বলছে, টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি সর্বশেষ গড়েছিলব্রাজিল ন্যাশনাল ফুটবল টীম, ১৯৬২ সালে।ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান Opta Analyst–এর সুপারকম্পিউটার বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ১৮ দশমিক ৩ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ১০ দশমিক ৪ শতাংশ।বলা হয়েছে, গ্রুপ পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১০ হাজার সিমুলেশনের মধ্যে ৯৬ দশমিক ৯ শতাংশ ক্ষেত্রে দলটি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

আরও  পড়ুন, বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া, ৯ জুন শুরু ওয়ানডে লড়াই

সম্ভাব্য হিসাব অনুযায়ী, শেষ ৩২-এ উরুগুয়ে, শেষ ১৬-তে তুরস্ক এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ন্যাশনাল ফুটবল টীম-এর মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা। সেই ম্যাচে দেখা যেতে পারে দুই মহাতারকা লিওনেল মেসি—ক্রিশ্চিয়ানো রোনালদো-র বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ দ্বৈরথ।সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ধরা হয়েছে স্পেন জাতীয় ফুটবল দল-কে, যাদের বর্তমান আসরের অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।অন্যদিকে ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেফ্রান্স জাতীয় ফুটবল দল। সেটি হলে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি দেখা যাবে।আর যদি আর্জেন্টিনা শিরোপা জিততে পারে, তাহলে লিওনেল মেসি বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে টানা দুইবার ট্রফি উঁচিয়ে ধরার অনন্য কীর্তি গড়বেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত