দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া, ৯ জুন শুরু ওয়ানডে লড়াই

বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ধাপে ভাগ হয়ে সফরকারী দলের ক্রিকেটাররা বাংলাদেশে আসেন।শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার কিছু আগে প্রথম বহরের ক্রিকেটাররা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দ্বিতীয় বহরে থাকা বাকি সদস্যরা রাতের ফ্লাইটে ঢাকায় পৌঁছান।দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে সফর করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল অজিরা। তবে পরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশের কাছে সিরিজ হেরেছিল তারা।সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া দল আগামীকাল ঐচ্ছিক অনুশীলন করবে। এরপর ৭ ও ৮ জুন পূর্ণাঙ্গ অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে।

আরও  পড়ুন,  বিশ্বকাপের আগে এক নম্বরে আর্জেন্টিনা, তবে সামনে অস্বস্তিকর ইতিহাস

৯ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। তিনটি ম্যাচই সকাল ১১টায় শুরু হবে।ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল চট্টগ্রামে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলে নেই অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল মার্শ।এদিকে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ের পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। ফলে হার কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে সফরকারীরা।ক্রিকেটপ্রেমীদের জন্য এই সিরিজ বিশেষ গুরুত্ব বহন করছে। একদিকে ঘরের মাঠে বাংলাদেশের আত্মবিশ্বাস, অন্যদিকে শক্তিশালী অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ—সব মিলিয়ে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করা হচ্ছে।

আরও  পড়ুন, ১৫৮ রান তাড়ায় নাটকীয় জয়, অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারাল পাকিস্তান

বিষয় : টি-টোয়েন্টি অস্ট্রেলিয়া ক্রিকেট তিন ম্যাচ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া, ৯ জুন শুরু ওয়ানডে লড়াই

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ধাপে ভাগ হয়ে সফরকারী দলের ক্রিকেটাররা বাংলাদেশে আসেন।শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার কিছু আগে প্রথম বহরের ক্রিকেটাররা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দ্বিতীয় বহরে থাকা বাকি সদস্যরা রাতের ফ্লাইটে ঢাকায় পৌঁছান।দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে সফর করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল অজিরা। তবে পরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশের কাছে সিরিজ হেরেছিল তারা।সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া দল আগামীকাল ঐচ্ছিক অনুশীলন করবে। এরপর ৭ ও ৮ জুন পূর্ণাঙ্গ অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে।

আরও  পড়ুন,  বিশ্বকাপের আগে এক নম্বরে আর্জেন্টিনা, তবে সামনে অস্বস্তিকর ইতিহাস

৯ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। তিনটি ম্যাচই সকাল ১১টায় শুরু হবে।ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল চট্টগ্রামে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলে নেই অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল মার্শ।এদিকে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ের পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। ফলে হার কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে সফরকারীরা।ক্রিকেটপ্রেমীদের জন্য এই সিরিজ বিশেষ গুরুত্ব বহন করছে। একদিকে ঘরের মাঠে বাংলাদেশের আত্মবিশ্বাস, অন্যদিকে শক্তিশালী অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ—সব মিলিয়ে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করা হচ্ছে।

আরও  পড়ুন, ১৫৮ রান তাড়ায় নাটকীয় জয়, অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারাল পাকিস্তান

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত