দৈনিক সংবাদ দিগন্ত

একদশক পর আবার মৌসুমী

একদশক পর আবার মৌসুমী
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমী

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমী দীর্ঘ এক দশক পর আবারও পরিচালনায় ফিরেছেন। তার নির্মিত নতুন সিনেমার নাম ‘বিচ্ছেদ বেদনা’।সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসি থেকে সিনেমাটি অনাপত্তি সনদ পেয়েছে। প্রিয়জন কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমার প্রযোজক আবদুর রহমান।

আরও পড়ুন , হেনস্তার শিকার হয়েছিলেন প্রিয়া

তবে সিনেমাটি কবে নির্মাণ করা হয়েছে কিংবা এতে কারা অভিনয় করেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।মৌসুমীর স্বামী ও অভিনেতা ওমর সানী জানিয়েছেন, সিনেমাটির কাজ অনেক আগেই শুরু হয়েছিল এবং প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল। বাকি অংশের বিষয়ে প্রযোজকই বিস্তারিত জানাতে পারবেন।এর আগে ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় ‘শূন্য হৃদয়’ টেলিফিল্ম মুক্তি পেয়েছিল। আর চলচ্চিত্র পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমার মাধ্যমে।

বিষয় : নতুন সিনেমা ফিরেছেন বিচ্ছেদ বেদনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

একদশক পর আবার মৌসুমী

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমী দীর্ঘ এক দশক পর আবারও পরিচালনায় ফিরেছেন। তার নির্মিত নতুন সিনেমার নাম ‘বিচ্ছেদ বেদনা’।সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসি থেকে সিনেমাটি অনাপত্তি সনদ পেয়েছে। প্রিয়জন কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমার প্রযোজক আবদুর রহমান।

আরও পড়ুন , হেনস্তার শিকার হয়েছিলেন প্রিয়া

তবে সিনেমাটি কবে নির্মাণ করা হয়েছে কিংবা এতে কারা অভিনয় করেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।মৌসুমীর স্বামী ও অভিনেতা ওমর সানী জানিয়েছেন, সিনেমাটির কাজ অনেক আগেই শুরু হয়েছিল এবং প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল। বাকি অংশের বিষয়ে প্রযোজকই বিস্তারিত জানাতে পারবেন।এর আগে ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় ‘শূন্য হৃদয়’ টেলিফিল্ম মুক্তি পেয়েছিল। আর চলচ্চিত্র পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমার মাধ্যমে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত