দৈনিক সংবাদ দিগন্ত

হেনস্তার শিকার হয়েছিলেন প্রিয়া

হেনস্তার শিকার হয়েছিলেন প্রিয়া
চলচ্চিত্রের পরিচিত মুখ প্রিয়া বাপট

ভারতের মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের পরিচিত মুখ প্রিয়া বাপট ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে যৌন হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি সিনেমার গানের দৃশ্যের শুটিং চলাকালে পরিচালক ‘কাট’ বলার পরও তার এক সহ-অভিনেতা তাকে চুম্বন করতে থাকেন। ইন্ডাস্ট্রিতে নতুন থাকায় তখন তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে পারেননি।প্রিয়া বলেন, সিনেমাটির চিত্রনাট্যে একটি চুম্বনের দৃশ্য নিয়ে তার শুরু থেকেই আপত্তি ছিল। 

আরও  পড়ুন, ববির বাসায় ‘দুর্ধর্ষ চুরি

তবে পরিচালকের অনুরোধে পেশাদার দায়িত্বের অংশ হিসেবে তিনি দৃশ্যটি করতে সম্মত হন।অভিনেত্রীর অভিযোগ, শুটিংয়ের বাইরেও আউটডোর লোকেশনে অবস্থানের সময় ওই সহ-অভিনেতা ফোন ও বার্তার মাধ্যমে তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিতে থাকেন। এতে তিনি মানসিকভাবে চাপে পড়েন।পরে বিষয়টি তিনি তার স্বামীকে জানান। এরপর তার স্বামী সরাসরি শুটিং সেটে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। বর্তমানে নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

বিষয় : হেনস্তার শিকার শুটিং সেটে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

হেনস্তার শিকার হয়েছিলেন প্রিয়া

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ভারতের মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের পরিচিত মুখ প্রিয়া বাপট ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে যৌন হেনস্তার শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি সিনেমার গানের দৃশ্যের শুটিং চলাকালে পরিচালক ‘কাট’ বলার পরও তার এক সহ-অভিনেতা তাকে চুম্বন করতে থাকেন। ইন্ডাস্ট্রিতে নতুন থাকায় তখন তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে পারেননি।প্রিয়া বলেন, সিনেমাটির চিত্রনাট্যে একটি চুম্বনের দৃশ্য নিয়ে তার শুরু থেকেই আপত্তি ছিল। 

আরও  পড়ুন, ববির বাসায় ‘দুর্ধর্ষ চুরি

তবে পরিচালকের অনুরোধে পেশাদার দায়িত্বের অংশ হিসেবে তিনি দৃশ্যটি করতে সম্মত হন।অভিনেত্রীর অভিযোগ, শুটিংয়ের বাইরেও আউটডোর লোকেশনে অবস্থানের সময় ওই সহ-অভিনেতা ফোন ও বার্তার মাধ্যমে তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিতে থাকেন। এতে তিনি মানসিকভাবে চাপে পড়েন।পরে বিষয়টি তিনি তার স্বামীকে জানান। এরপর তার স্বামী সরাসরি শুটিং সেটে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। বর্তমানে নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত