দৈনিক সংবাদ দিগন্ত

ববির বাসায় ‘দুর্ধর্ষ চুরি

ববির বাসায় ‘দুর্ধর্ষ চুরি
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুরে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় সংঘটিত হয়েছে আলোচিত চুরির ঘটনা। জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ অর্থ, মূল্যবান ঘড়ি এবং বাবার স্মৃতিবিজড়িত বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া সম্পদের আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকারও বেশি বলে জানিয়েছে পরিবার।ঘটনার পর রাজধানীর কাফরুল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ফারুক নামের এক ব্যক্তিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার।

আরও পড়ুন, আবারও মা হলেন বুবলী

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরেন চিত্রনায়িকা ববি। তিনি বলেন, এটি সাধারণ কোনো চুরি নয়, বরং সংঘবদ্ধ ও পেশাদার অপরাধীদের কাজ। তার ভাষায়, চুরি হওয়া স্বর্ণালংকারগুলোর বড় অংশই ছিল প্রয়াত বাবার স্মৃতি, যার সঙ্গে জড়িয়ে আছে পরিবারের আবেগ ও ভালোবাসা।ববি বলেন, ঈদের মাত্র দুই দিন আগে ঘটে যাওয়া এ ঘটনা তার জীবনের আনন্দকে গভীর বেদনায় পরিণত করেছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রশংসা করলেও বাকি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : চিত্রনায়িকা ‘দুর্ধর্ষ চুরি সংঘটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

ববির বাসায় ‘দুর্ধর্ষ চুরি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুরে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় সংঘটিত হয়েছে আলোচিত চুরির ঘটনা। জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ অর্থ, মূল্যবান ঘড়ি এবং বাবার স্মৃতিবিজড়িত বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া সম্পদের আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকারও বেশি বলে জানিয়েছে পরিবার।ঘটনার পর রাজধানীর কাফরুল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ফারুক নামের এক ব্যক্তিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার।

আরও পড়ুন, আবারও মা হলেন বুবলী

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরেন চিত্রনায়িকা ববি। তিনি বলেন, এটি সাধারণ কোনো চুরি নয়, বরং সংঘবদ্ধ ও পেশাদার অপরাধীদের কাজ। তার ভাষায়, চুরি হওয়া স্বর্ণালংকারগুলোর বড় অংশই ছিল প্রয়াত বাবার স্মৃতি, যার সঙ্গে জড়িয়ে আছে পরিবারের আবেগ ও ভালোবাসা।ববি বলেন, ঈদের মাত্র দুই দিন আগে ঘটে যাওয়া এ ঘটনা তার জীবনের আনন্দকে গভীর বেদনায় পরিণত করেছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রশংসা করলেও বাকি স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত