ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন আবারও শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্ট।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অ্যাডলফ খান লেখেন— “মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।”এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর দ্বিতীয় সন্তানের জন্ম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
আরও পড়ুন, ‘এটা শুধু শুরু’ মিথিলাকে নিয়ে আবেগঘন বার্তা মাহির
অনেকেই মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানাতে থাকেন।তবে এখন পর্যন্ত শবনম বুবলী কিংবা তার সাবেক স্বামী শাকিব খানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।বিভিন্ন সূত্রে সন্তান জন্মের দাবি করা হলেও এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।এর আগে ২০২২ সালে শবনম বুবলী ও Shakib Khan তাদের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি প্রকাশ্যে আনেন। পরে জানা যায়, ২০১৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২০ সালে তাদের ছেলে সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।এখন নতুন এই গুঞ্জন ঘিরে আবারও আলোচনায় ঢালিউড অঙ্গন।
আরও পড়ুন, ফোর্বসের তালিকায় হানিয়া

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন