ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে মডেল তানজিয়া জামান মিথিলার। প্রথম সিনেমাতেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। আর সেই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মাহি বলেন, মিথিলার এই সাফল্যের পেছনের পুরো যাত্রার সাক্ষী তিনি নিজে। কঠোর পরিশ্রম, আত্মত্যাগ, নির্ঘুম রাত এবং নানা সংশয়কে জয় করেই আজকের অবস্থানে পৌঁছেছেন মিথিলা।
আরও পড়ুন, অপুর হাতে সোনার কলস
মাহির ভাষায়, এটি কেবল মিথিলার প্রথম চলচ্চিত্র হলেও এরই মধ্যে তিনি অসংখ্য মানুষের মন জয় করেছেন। ভবিষ্যতে আরও বড় অর্জন তার জন্য অপেক্ষা করছে বলেও বিশ্বাস করেন তিনি।বন্ধুর মানবিক গুণাবলীর প্রশংসা করে মাহি বলেন, মিথিলার উদারতা, আনুগত্য, সুন্দর মন এবং সাফল্যের পরও বিনয়ী থাকা তাকে সবচেয়ে বেশি গর্বিত করে।‘রকস্টার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসা মিথিলার জন্য আরও বড় স্বপ্ন ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনাও জানিয়েছেন সামিরা খান মাহি।
বিষয় : উচ্ছ্বাস আবেগঘন বার্তা বড়পর্দা

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন