ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সম্প্রতি তার হাতে দেখা গেছে একটি সোনার কলস। আর এই সোনার কলসের পেছনের গল্পই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।জানা গেছে, বগুড়ার মমইন এলাকায় অনুষ্ঠিত দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটি পারফরম্যান্স করেছিলেন অপু বিশ্বাস। সেই পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।
আরও পড়ুন , ফোর্বসের তালিকায় হানিয়া
অনুষ্ঠানের আগের দিন রিহার্সেলের সময় চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে একটি ব্যক্তিগত ইচ্ছার কথা জানিয়েছিলেন অপু বিশ্বাস। বিষয়টি তখন শুধুমাত্র দু’জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।পরবর্তীতে সেই ইচ্ছা পূরণ করতেই ২ জুন বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই। অনুষ্ঠানে অপু বিশ্বাসের হাতে প্রতীকী সোনার কলস তুলে দেন ফরিদুর রেজা সাগর। এ সময় বিস্মিত হয়ে যান জনপ্রিয় এই অভিনেত্রী।সোনার কলসের সেই রহস্যময় গল্প এবং এর পেছনের ঘটনাগুলো উঠে আসবে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে, যা আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।
বিষয় : চিত্রনায়িকা কৌতূহল সোনার কলস

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন