দৈনিক সংবাদ দিগন্ত

‘নীল পরী’ মেহজাবীন

ছোটপর্দা, ওটিটি ও বড়পর্দা—সবখানেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে তোলা নতুন ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় তিনি। বিস্তারিত জানাচ্ছেন...ফ্যাশন সচেতনতা ও স্টাইলিশ উপস্থিতির জন্য বরাবরই প্রশংসিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজের নতুন কিছু ছবি, যা প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।নিউইয়র্কের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে তোলা ছবিগুলোতে মেহজাবীনকে দেখা যায় একটি স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউনে। শহরের সুউচ্চ ভবন ও ব্রিজের কাঠামোকে পটভূমি করে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।আরও  পড়ুন, ভিডিও নিয়ে মুখ খুললেন পূর্ণিমাপোশাকের সঙ্গে ছিল পরিমিত মেকআপ, মার্জিত হেয়ারস্টাইল এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি। ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। অনেকে তাকে ‘নীল পরী’ বলেও মন্তব্য করেছেন।ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন— ‘Because Kal Ho Naa Ho…’। জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র ‘কাল হো না হো’–এর নিউইয়র্ক আবহের প্রতি ইঙ্গিত করেই এই ক্যাপশন দিয়েছেন বলে মনে করছেন ভক্তরা।অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও নান্দনিক ফটোশুটের মাধ্যমে সামাজিক মাধ্যমে নিয়মিত আলোচনায় থাকেন মেহজাবীন। তার নতুন এই লুকও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

‘নীল পরী’ মেহজাবীন