দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘বাংলাদেশ ২.০’ গড়তে ৮.৫২ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল এনসিপি

হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার একটি ছায়া বাজেট ঘোষণা করেছে। রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট উপস্থাপন করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।দলটির দাবি, জনকল্যাণ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য।এনসিপির প্রস্তাব অনুযায়ী, বাজেট ঘাটতি জিডিপির ৩ 

দশমিক ০৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। পাশাপাশি মূল্যস্ফীতি ৯ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা পরবর্তী অর্থবছরে ৬ শতাংশে আনার পরিকল্পনা রয়েছে।রাজস্ব বাড়াতে দলটি বিদ্যুৎ সংযোগের সঙ্গে আয়কর রিটার্ন বাধ্যতামূলক, টিআইএন-এনআইডি-ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার তথ্য সংযুক্তিকরণ এবং সম্পদ কর চালুর মতো প্রস্তাব দিয়েছে। এনসিপির দাবি, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে অতিরিক্ত ৭৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে।কর কাঠামোতেও বড় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। সাধারণ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা, নারী ও প্রবীণদের জন্য ৪ লাখ ৭৫ হাজার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫ লাখ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। 

আরো পড়ুন , বাজেট ঘিরে অর্থনৈতিক সংকটের শঙ্কা : আসিফ মাহমুদ

একই সঙ্গে জাকাতকে আয়কর রিবেট হিসেবে স্বীকৃতি দেওয়ারও প্রস্তাব রয়েছে।শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ ১ লাখ ২৪ হাজার ৪২৫ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে এনসিপি। স্বাস্থ্য খাতে জাতীয় স্বাস্থ্য বিমা, দুরারোগ্য রোগে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি এবং আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, নারী উদ্যোক্তা তহবিল, কৃষি ভর্তুকি, ব্যাংক খাত সংস্কার এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে এই ছায়া বাজেটে।সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, এটি কেবল একটি বিকল্প বাজেট নয়; বরং দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও বিনিয়োগবান্ধব ‘বাংলাদেশ ২.০’ গঠনের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ।

বিষয় : জাতীয় নাগরিক পার্টি অর্থবছরের জন্য ‘ বাজেট ঘোষণা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

‘বাংলাদেশ ২.০’ গড়তে ৮.৫২ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল এনসিপি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার একটি ছায়া বাজেট ঘোষণা করেছে। রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট উপস্থাপন করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।দলটির দাবি, জনকল্যাণ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য।এনসিপির প্রস্তাব অনুযায়ী, বাজেট ঘাটতি জিডিপির ৩ 

দশমিক ০৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। পাশাপাশি মূল্যস্ফীতি ৯ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা পরবর্তী অর্থবছরে ৬ শতাংশে আনার পরিকল্পনা রয়েছে।রাজস্ব বাড়াতে দলটি বিদ্যুৎ সংযোগের সঙ্গে আয়কর রিটার্ন বাধ্যতামূলক, টিআইএন-এনআইডি-ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার তথ্য সংযুক্তিকরণ এবং সম্পদ কর চালুর মতো প্রস্তাব দিয়েছে। এনসিপির দাবি, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে অতিরিক্ত ৭৬ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে।কর কাঠামোতেও বড় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। সাধারণ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা, নারী ও প্রবীণদের জন্য ৪ লাখ ৭৫ হাজার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫ লাখ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। 

আরো পড়ুন , বাজেট ঘিরে অর্থনৈতিক সংকটের শঙ্কা : আসিফ মাহমুদ

একই সঙ্গে জাকাতকে আয়কর রিবেট হিসেবে স্বীকৃতি দেওয়ারও প্রস্তাব রয়েছে।শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ ১ লাখ ২৪ হাজার ৪২৫ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে এনসিপি। স্বাস্থ্য খাতে জাতীয় স্বাস্থ্য বিমা, দুরারোগ্য রোগে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি এবং আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, নারী উদ্যোক্তা তহবিল, কৃষি ভর্তুকি, ব্যাংক খাত সংস্কার এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে এই ছায়া বাজেটে।সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, এটি কেবল একটি বিকল্প বাজেট নয়; বরং দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও বিনিয়োগবান্ধব ‘বাংলাদেশ ২.০’ গঠনের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত