দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় ঝরল ৩ প্রাণ, নিহত মা-ছেলে ও অটোরিকশাচালক

পিকআপের ধাক্কায় ঝরল ৩ প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশহর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন অটোরিকশাচালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার ও চার বছর বয়সী মেয়ে আদিবা।পুলিশ জানায়, কসবা উপজেলা থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে অটোরিকশাযোগে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন কাউসার। 

আরও  পড়ুন,নেত্রকোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ছাত্রদল সভাপতিকে বহিষ্কার 

পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাছভর্তি পিকআপ অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।দুর্ঘটনায় অটোরিকশার আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের জানিয়েছেন, দুর্ঘটনার পর পিকআপচালক ও তার সহযোগী পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

আরও  পড়ুন, টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, আগুনে পুড়ল ঘরবাড়ি ও দোকান

বিষয় : নিহত মা-ছেলে পিকআপের ধাক্কা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় ঝরল ৩ প্রাণ, নিহত মা-ছেলে ও অটোরিকশাচালক

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশহর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন অটোরিকশাচালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার ও চার বছর বয়সী মেয়ে আদিবা।পুলিশ জানায়, কসবা উপজেলা থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে অটোরিকশাযোগে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন কাউসার। 

আরও  পড়ুন,নেত্রকোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ছাত্রদল সভাপতিকে বহিষ্কার 

পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাছভর্তি পিকআপ অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।দুর্ঘটনায় অটোরিকশার আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের জানিয়েছেন, দুর্ঘটনার পর পিকআপচালক ও তার সহযোগী পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

আরও  পড়ুন, টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, আগুনে পুড়ল ঘরবাড়ি ও দোকান

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত