দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, আগুনে পুড়ল ঘরবাড়ি ও দোকান

টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অমান্য করেও ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সকালে নলীন বাজার ও জগৎপুরা এলাকায় দুই পক্ষের মধ্যে আবারও হামলা হয়। এতে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়।এর আগে বৃহস্পতিবার (৪ জুন) রাতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন। নিহতের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১২টার পর স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।তবে স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও সংঘর্ষে জড়িতরা মাইকিং করে পুনরায় হামলার ডাক দেয়,

আরও  পড়ুন, দৌলতদিয়ায় ফের নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় বাস অভিযানে উদ্ধার করা হলো

 যার ফলে শুক্রবার সকালে আবারও সহিংসতা শুরু হয়।গত ২২ এপ্রিল দোকানে বাকিতে পণ্য নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এরপর থেকে ধাপে ধাপে সংঘর্ষ বাড়তে থাকে এবং বৃহস্পতিবারের ঘটনায় তা চরম আকার ধারণ করে।সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে কালাম তালুকদারকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও নতুন করে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ঘটছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ।তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও  পড়ুন, রান্নাঘরের তারে লিকেজ, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বিষয় : সংঘর্ষ আগুন ১৪৪ ধারা আগুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

টাঙ্গাইলে ১৪৪ ধারা ভেঙে ফের সংঘর্ষ, আগুনে পুড়ল ঘরবাড়ি ও দোকান

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অমান্য করেও ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সকালে নলীন বাজার ও জগৎপুরা এলাকায় দুই পক্ষের মধ্যে আবারও হামলা হয়। এতে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়।এর আগে বৃহস্পতিবার (৪ জুন) রাতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন। নিহতের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১২টার পর স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।তবে স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও সংঘর্ষে জড়িতরা মাইকিং করে পুনরায় হামলার ডাক দেয়,

আরও  পড়ুন, দৌলতদিয়ায় ফের নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় বাস অভিযানে উদ্ধার করা হলো

 যার ফলে শুক্রবার সকালে আবারও সহিংসতা শুরু হয়।গত ২২ এপ্রিল দোকানে বাকিতে পণ্য নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এরপর থেকে ধাপে ধাপে সংঘর্ষ বাড়তে থাকে এবং বৃহস্পতিবারের ঘটনায় তা চরম আকার ধারণ করে।সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে কালাম তালুকদারকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও নতুন করে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ঘটছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ।তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও  পড়ুন, রান্নাঘরের তারে লিকেজ, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত