দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, ৬ জন আহত

নগরীতে ছুরিকাঘাতে রানা মিয়া নামে এক যুবকের মৃত্যু

ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে রানা মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রানা মিয়া একই এলাকার অটোরিকশা চালক ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও স্বজনদের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

আরও  পড়ুন , স্কুলের শ্রেণিকক্ষে জুয়ার আসর ভিডিও ভাইরালে সমালোচনার ঝড়  

তাদের দাবি, একদল লোক সংগঠিত হয়ে হামলা চালায় এবং ছুরিকাঘাতে রানা মিয়াকে গুরুতর আহত করে।পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, ঘটনাটি রাজনৈতিক নয়, বরং পারিবারিক বা গোষ্ঠীগত বিরোধের জের।এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও  পড়ুন , স্বামীর মরদেহ নিয়ে ফিরছিলেন বাড়ি, সড়কে প্রাণ গেল স্ত্রীরও

বিষয় : যুবকের মৃত্যু ছুরিকাঘাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত, ৬ জন আহত

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে রানা মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রানা মিয়া একই এলাকার অটোরিকশা চালক ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও স্বজনদের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

আরও  পড়ুন , স্কুলের শ্রেণিকক্ষে জুয়ার আসর ভিডিও ভাইরালে সমালোচনার ঝড়  

তাদের দাবি, একদল লোক সংগঠিত হয়ে হামলা চালায় এবং ছুরিকাঘাতে রানা মিয়াকে গুরুতর আহত করে।পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, ঘটনাটি রাজনৈতিক নয়, বরং পারিবারিক বা গোষ্ঠীগত বিরোধের জের।এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও  পড়ুন , স্বামীর মরদেহ নিয়ে ফিরছিলেন বাড়ি, সড়কে প্রাণ গেল স্ত্রীরও

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত