দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মহেশপুরে হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

গোপালগঞ্জে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ বিষয়ে প্রশিক্ষণ

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রর্থনা

লিগ চালুর প্রত্যাশার মধ্যে নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে সিজেকেএস অ্যাডহক কমিটি

গাছায় মাদক মামলায় ‘৪০০ ইয়াবা’ থেকে ‘১০ ইয়াবা’: বাকি ৩৯০ পিস কোথায় প্রশ্ন পরিবারের

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

কসবা অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান

অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার সুপারমার্কেট এলাকায় যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।সোমবার (১ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময়ে প্রশাসনের নিয়মিত তদারকি কিছুটা শিথিল থাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত ও সড়কের অংশ দখল করে অস্থায়ী দোকান বসায়। ফলে কসবা সুপারমার্কেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।জনদুর্ভোগ কমাতে কসবা উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবীর উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন , কক্সবাজারে এক পর্যটকের মরদেহ উদ্ধার নিখোঁজের ১৮ ঘন্টা পর

অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান, মালামাল এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকারি জায়গা ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য সতর্ক করা হয়।উপজেলা প্রশাসন জানায়, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য এবং সড়ক যানবাহন চলাচলের জন্য নির্ধারিত। এসব জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান চালানো হলে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং জনসাধারণের চলাচল সহজ হবে।উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও  পড়ুন , বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা, দিঘিতে কুমিরের হামলায় প্রাণ গেল শিশুর ৯ ঘণ্টা পর উদ্ধার

বিষয় : অভিযান যানজট নিরসন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

কসবা অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার সুপারমার্কেট এলাকায় যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।সোমবার (১ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময়ে প্রশাসনের নিয়মিত তদারকি কিছুটা শিথিল থাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত ও সড়কের অংশ দখল করে অস্থায়ী দোকান বসায়। ফলে কসবা সুপারমার্কেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।জনদুর্ভোগ কমাতে কসবা উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবীর উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন , কক্সবাজারে এক পর্যটকের মরদেহ উদ্ধার নিখোঁজের ১৮ ঘন্টা পর

অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান, মালামাল এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকারি জায়গা ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য সতর্ক করা হয়।উপজেলা প্রশাসন জানায়, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য এবং সড়ক যানবাহন চলাচলের জন্য নির্ধারিত। এসব জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান চালানো হলে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং জনসাধারণের চলাচল সহজ হবে।উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও  পড়ুন , বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা, দিঘিতে কুমিরের হামলায় প্রাণ গেল শিশুর ৯ ঘণ্টা পর উদ্ধার

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত